আল ইহসান ডেস্ক:
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জুমুয়াবার আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেককে বলেছেন, ‘তুরস্ক থেকে নোংরা হাত সরিয়ে নিন।’ গত শনিবার তুরস্কের হেবারতুর্ক পত্রিকা এ তথ্য জানিয়েছে।
সোয়লু বলেছেন, ‘তুরস্কে আসা প্রত্যেক মার্কিন রাষ্ট্রদূতই তুরস্কে কিভাবে একটি অভ্যুত্থান সম্ভব করা যায় তা খুঁজে বের করার জন্য চেষ্টা করছে।’ বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ফ্লেককে সম্বোধন করে সোয়লু জোর দিয়ে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতকে সম্বোধন করে বলছি, আমি জানি যে সাংবাদিকদের দিয়ে আপনি নিবন্ধ লিখেছেন। তুরস্ক থেকে আপনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির বর্তমান জোট সরকার সাম্প্রতিক সন্ত্রাসবাদকে ‘রাজনৈতিক সুবিধা’র জন্য ব্যবহার করছে। গতহ শনিবার এক ভাষণে এ অভিযোগ করেন ইমরান।
ইমরান খান বলেছেন, তার সরকারের আমলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান সরকারের সময় এটা বেড়ে গেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেন, ‘সন্ত্রাসী ঘটনার ধারাবাহিক চিত্র দেখুন। পিটিআই সরকারের সময় এটা কতটা কমে গেছে, তা দেখুন। কেন্দ্রীয় সরকারের যখন পিটিআই ছিল, তখন সন্ত্রাসী ঘটনা কেন ক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গতকাল রোববার মারা গেছেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। ১৯৯৮ সালে তিনি জেনারেল হন।
ভারতের সাথে পাকিস্তানের সংকটকালীন সময়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন পারভেজ ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকলেও অব্যাহত রয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। এরই অংশ হিসেবে এবার দুই দেশের প্রায় ১৭৯ জন মুক্তি পেয়েছেন। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশ দুইটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়ারমাক একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ১১৬ ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হয়েছে।
রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তারা ঘোষণা করেছে, ইউক্রেন থেকে ৬৩ রুশ সেনা ফিরে এসেছে।
ইউক্রেনে জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলে, ইত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আটলান্টিক মহাসাগরে নিজেদের একটি বিমানবাহী রণতরী ডুবিয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্যবহারের অনুপযোগী ও পুরনো হয়ে যাওয়ায় জুমুয়াবার (৩ ফেব্রুয়ারি) এটি সাগরে ডুবিয়ে দিয়েছে দেশটি।
ছয় দশক পুরনো ‘সাও পাওলো’ নামের রণতরীটি অন্য কোনো দেশের বন্দরে রাখতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু কেউ এটি রাখতে চায়নি। ফলে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে।
রণতরীটি ১৯৫০ সালে ফ্রান্সে তৈরি করা হয়েছিল। ফরাসি নৌ বাহিনী দীর্ঘ ৩৭ বছর ‘ফো’ নামে এটি ব্যবহার করে। নৌ বাহিনীর ২০ শতকের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এটি।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ার কাতসিনা প্রদেশে সশস্ত্র ডাকাত ও স্থানীয় গ্রামরক্ষী সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫১ জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে কাতসিনা প্রাদেশিক পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ।
ইসাহ জানান, বৃহস্পতিবার কাতসিনার বাকোরি অঞ্চলের একটি গ্রামে আতর্কিতে হামলা চালায় সশস্ত্র একটি ডাকাতদল। এই হামলার মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের গবাদি পশু লুট করা।
রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে গত দু’দশকে নাইজেরিয়াজুড়ে গড়ে উঠেছে অজস্র ছোট-বড় অস্ত্রধারী গোষ্ঠী। ‘ডাকাত’ নামে পরিচি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, পূর্ব দিকের ডনবাস অঞ্চলের বাখমুত শহরে আত্মসমর্পণ করবেন না তারা। গত দুই মাস সর্বশক্তি প্রয়োগ করে গুরুত্বপূর্ণ বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা।
এরমধ্যেই জুমুয়াবার (৩ ফেব্রুয়ারি) জেলেনস্কি জানিয়েছে, বাখমুত থেকে পিছু হটবে না তার সেনারা। সে বলেছে, ‘যতক্ষণ সম্ভব ততক্ষণ বাখমুতের জন্য লড়াই করা হবে।’
রাজধানী কিয়েভে একটি সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনকে দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করে নিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের আকাশসীমায় চীনা নজরদারি বেলুন উড়ার খবরের পর এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানালো, লাতিন আমেরিকায়ও উড়তে দেখা গেছে চীনের দ্বিতীয় নজরদারি বেলুন। জুমুয়াবার রাতে পেন্টাগন এ তথ্য জানায়।
এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রথম বেলুন শনাক্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।
এ ঘটনার পরদিন আমেরিকান কর্মকর্তারা বলেছে, হোয়াইট হাউজ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া নিষিদ্ধ করেছে পাকিস্তান। দ্বীন ইসলামের বিষয় ও ইসলামী ব্যক্তি সম্পর্কে অবমাননাকর তথ্য ওয়েবসাইট থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুছে ফেলার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান।
তবে উইকিপিডিয়া এসব তথ্য মুছতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ওয়েবসাইটের লিঙ্ক ব্লক করেছে দেশটির টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তানের গণমাধ্যম ডনকে পিটিএ মুখপাত্র মালাহাত ওবায়েদ বলেন, প্রাথমিকভাবে উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞাটি আদেশ অমান্য করার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে গত বছর আট লাখের কম শিশুর জন্ম হয়েছে। দেশটিতে জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে। এখনই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে দেশটির সমাজব্যবস্থা অচল হয়ে পড়বে বলে সতর্ক করেছে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
৭০র’ দশকেও দেশটিতে বছরে ২০ লাখের বেশি শিশুর জন্ম হত। বিশ্বের অনেক দেশই এখন জন্মহার হ্রাসের সংকটে ভুগছে। এমনকী, জাপানের প্রতিবেশী দেশ চীনেও ২০২২ সালে জন্মহার হ্রাস পেয়েছে।
কিন্তু জাপানের জন্য গত কয়েক দশক ধরে এটি বিশেষ সমস্যায় পরিণত হয়েছে।
সমাজে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। কিন্তু তাদের সমর্থন দেওয়ার জন্য তরুণ কর্ম বাকি অংশ পড়ুন...












