কেনিয়ায় ভয়াবহ বন্যা, ট্রেন চলাচল বন্ধ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কেনিয়ার রাজধানী নাইরোবিতে ঝড় এবং আকস্মিক বন্যায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু বাড়ি-ঘরও ভেসে গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেখানে বন্যার কারণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েক সপ্তাহে পূর্ব আফ্রিকা অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নাইরোবিতে রাস্তা-ঘাটে বন্যার পানিতে যানবাহন আটকা পড়েছে।
স্থানীয় পুলিশ কমান্ডার ফ্রেড বলেছে, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। নাইরোবির কাউন্টি গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।
কেনিয়ার আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে, মে মাস পর্যন্ত দেশটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বন্যা মোকাবিলায় সরকারি পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধান সড়ক অবরোধের ঘটনায় গত বুধবার পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে।
কেনিয়ার রেলওয়ে জানিয়েছে, তারা কমিউটার ট্রেন পরিষেবা স্থগিত করছে। সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর চারটি রাস্তা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে।
গত বছরের শেষের দিকে কেনিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)