আল ইহসান ডেস্ক:
স্কুলে বিষক্রিয়ার শিকার হওয়ার পর প্রায় ৬০ জন আফগান স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে একই ধরনের বিষাক্ত হামলার ঘটনা ঘটেছিল।
আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি বলেছেন, ‘কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে ... এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির আবেদনে ভেটো না দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। সামরিক এই জোটটিতে স্টকহোমের সদস্যপদ বিলম্বিত করার আপত্তিগুলো কাটিয়ে উঠতে চলতি মাসে বৈঠকের আগে এই আহ্বান জানালো সে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হাকান ফিদানের সাথে রোববার ইস্তাম্বুলে সাক্ষাৎ করে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
পরে সে সাংবাদিকদের বলে, ন্যাটোর স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তেল-উৎপাদনকারী দেশগুলো দাম বাড়ানোর লক্ষ্যে তেলের উৎপাদন কমানো অব্যাহত রাখতে সম্মত হয়েছে। সৌদি আরব বলেছে, তারা আগামী জুলাই মাসে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।
অন্যদিকে ওপেক প্লাস বলেছে, ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে তারা। এতে করে এশিয়ার বাজারে বেড়েছে তেলের দাম।
সোমবার এশিয়ার সকালের বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।
সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি আমাদে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের বিহারের ভাগলপুরে হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়লো নির্মাণাধীন একটি সেতু। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সেতুটি ভেঙে পড়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
জানা গেছে, রোববার (৪ জুন) বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে। ভাগলপুরে আগুইয়ানি-সুলতানগঞ্জ সংযোগকারী নির্মাণাধীন সেতুটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, কয়েক সেকেন্ড পর গোটা সেতুটিই ভেঙে নদীতে তলিয়ে যায়।
সেতুটির তিনটি পিলার ভেঙে এত বড় বিপর্যয় ঘটে গেল বলে মনে করা হচ্ছে।
এবারই প্রথম নয়, এর আগেও নির্মাণাধ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গত সপ্তাহান্তে সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক করেছেন। বৈঠক সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরে গত জুমুয়াবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকটি হয়।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্র পাঁচটি নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
সূত্রগুলোর ভাষ্য, এই বৈঠকের আয়োজক সিঙ্গাপুর সরকার। বেশ কয়েক বছর ধরেই প্রতিরক্ষা স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ডলার সংকটের কারণে আনুষ্ঠানিকভাবে ‘বিনিময় বাণিজ্য’ শুরুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিনিময় বাণিজ্যে কাগজের অর্থের বদলে পণ্য কেনা হয় আরেক পণ্যের মাধ্যমে।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সৈয়দ নাভিদ কামারের অনুমতিক্রমে গত ২ জুন থেকে আফগানিস্তান, ইরান ও রাশিয়ার সঙ্গে বিনিময় বাণিজ্যের বিষয়টি চালু করা হয়েছে।
পাকিস্তানের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান ইরান, আফগানিস্তান ও রাশিয়ার সঙ্গে ‘পণ্যের বদলে পণ্য’ নীতিতে এখন বাণিজ্য করতে পারবে।
কোন পণ্য নিয়ে বাণিজ্য হবে?
এ ব্যবস্থার অধীনে পাকিস্তান বিভিন্ন পণ্য রপ্তানি কর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সোমালিয়ায় উগ্রগোষ্ঠী আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছেন। উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি জানান, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় সশস্ত্ররা। তবে গোষ্ঠীটি দাবি করছে, হামলায় ১৩৭ জন সেনাকে হত্যা করেছে তারা।
এক বিবৃতিতে শনিবার প্রেসিডেন্ট মুসেভেনি জানান, রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আল-শাবাব বুলমারের ঘাঁটিতে হামলা চালায়। হামলাটি গত সপ্তাহে হয়েছে বলেও জানান সে।
তবে গোষ্ঠীটি দাবি করেছে, গত ২৬ মে তারা একটি আত্মঘাতী হামলা চালাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরও একবার নিম্ন জন্মহারের রেকর্ড করল উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত এশীয় দেশ জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭ জন শিশু, যা গত বছর ২০২১ সালের চেয়ে ৫ শতাংশ কম।
জুমুয়াবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের নারীদের উর্বরতাও হ্রাসের প্রবণতাও পরিলক্ষিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। বর্তমানে জাপানে বিভিন্ন বয়সী জনবিন্যাসের যে চিত্র- তাতে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর সারাজীবনে গড়ে ন্যূনতম ২.০৭ জন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরাইলি উচ্ছেদ ও দখলদারিত্বের কারণে ফিলিস্তিনের গৃহহারা মানুষের জন্য ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল ১০৭ মিলিয়ন ডলার। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখায়নি দাতারা।
দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০০টিরও বেশি স্কুল এবং ১৪০টি ক্লিনিক খোলা রাখার জন্য প্রয়োজনীয় তহবিলের চেয়ে কম অর্থ জমা পড়েছে জুমুয়াবার।
এক বিবৃতিতে সে বলেছে, প্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ান সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে কথার লড়াই অব্যাহত রেখেছেন ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সে এবার বলেছে, ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে বাখমুত শহর থেকে ফেরার পথে রুশ সেনারা বিস্ফোরক পুঁতে রাখছে। জুমুয়াবার সে এ অভিযোগ তোলে।
ওয়াগনার ভাড়াটেরা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াই এবং বিপুল হতাহতের পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে ফিরে গেছে। প্রিগোজিন জানিয়েছে, ধ্বংস হওয়া শহরে ওয়াগনারের অবস্থান রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
টেলিগ্রামে জুমুয়াবার প্রিগোজিন লেখে, ‘আমার যোদ্ধার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের বিস্তৃত রেল নেটওয়ার্কের পুরনো অবকাঠামো এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সবশেষ ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি।
জুমুয়াবারের ঘটনাটি ২০১৬ সালে উত্তর প্রদেশে ঘটা রেল দুর্ঘটনায় হতাহতকে ছাড়িয়ে গেছে। ওই দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
২০২১ সালে ভারতজুড়ে প্রায় ১৮ হাজার রেল দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছে ১৬ হাজারেরও বেশি মানুষ।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুসারে, বেশিরভাগ দুর্ঘটনা বাকি অংশ পড়ুন...












