ফের নিম্ন জন্মহারে রেকর্ড জাপানে
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৪ জুন, ২০২৩ খ্রি:, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরও একবার নিম্ন জন্মহারের রেকর্ড করল উন্নত বিশ্বের অন্তর্ভূক্ত এশীয় দেশ জাপান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭৪৭ জন শিশু, যা গত বছর ২০২১ সালের চেয়ে ৫ শতাংশ কম।
জুমুয়াবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের নারীদের উর্বরতাও হ্রাসের প্রবণতাও পরিলক্ষিত হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে। বর্তমানে জাপানে বিভিন্ন বয়সী জনবিন্যাসের যে চিত্র- তাতে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে হলে দেশটির প্রতিটি প্রাপ্তবয়স্ক নারীর সারাজীবনে গড়ে ন্যূনতম ২.০৭ জন সন্তান জন্ম নেয়া প্রয়োজন। সেখানে গড়ে একজন জাপানি নারী তার সারা জীবনে সন্তান জন্ম নিচ্ছে ১.২৪৬৫ জন। অথচ ২০০৫ সালেও এই সংখ্যা ছিল ১.২৬০১।
কর্মব্যস্ততা, নাগরিক জীবনের নানামুখী চাপ, সন্তান জন্মদান, প্রতিপালন ও শিক্ষায় উচ্চব্যয়সহ বিভিন্ন সামাজিক কারণে জাপানে প্রতিবছরই হ্রাস পাচ্ছে সন্তান লালন-পালনে অনীহা। ফলে জাপানের জনবিন্যাসে বয়স্ক ও কর্মজীবন থেকে অবসর নেওয়া নারী-পুরুষদের সংখ্যা বাড়ছে, কমছে কর্মক্ষম তরুণ-তরুণীর সংখ্যা।
আরও কয়েক বছর যদি এই সংকট চলতে থাকে, তাহলে জাপানের সমাজজীবনে ভয়াবহ বিপর্যয় শুরু হবে বলে সতর্কবার্তা দিয়েছে জাপানের সমাজবিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ব্যাপারে বেশ কয়েকবার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে।
চলতি সপ্তাহে টোকিওতে একটি সরকারি ডে কেয়ার সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে ফুমিও কিশিদা বলেছে, ‘শিগগির যদি জন্মহারে বৃদ্ধি না ঘটে, সেক্ষেত্রে ২০৩০ সাল থেকে জাপানের জনসংখ্যা ভয়ানকভাবে কমতে শুরু করবে।’
বার্ষিক জন্মহার বাড়াতে গত ৩১ মে শিশুকল্যাণ খাতে ২ হাজার ৬০০ কোটি ডলার বরাদ্দও ঘোষণা করেন কিশিদা। তার সেই ঘোষণার মাত্র দু’দিনের মধ্যেই নিম্ন জন্মহারের নতুন রেকর্ড দেখল জাপান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)