ফিলিস্তিনিদের জন্য মিলছে না যথেষ্ট তহবিল, শঙ্কায় লাখো মানুষ
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৪ জুন, ২০২৩ খ্রি:, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইসরাইলি উচ্ছেদ ও দখলদারিত্বের কারণে ফিলিস্তিনের গৃহহারা মানুষের জন্য ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল ১০৭ মিলিয়ন ডলার। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখায়নি দাতারা।
দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিওএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০০টিরও বেশি স্কুল এবং ১৪০টি ক্লিনিক খোলা রাখার জন্য প্রয়োজনীয় তহবিলের চেয়ে কম অর্থ জমা পড়েছে জুমুয়াবার।
এক বিবৃতিতে সে বলেছে, প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ক্লান্তিহীন কাজ চালিয়ে যাবো।
বছরের শুরুতে সিরিয়া, লেবানন, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকা এবং জর্ডানজুড়ে কর্মসূচি, অপারেশন এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য ১.৬ বিলিয়ন ডলারের আবেদন করেছিল ইউএনআরডব্লিওএ। এর মূল বাজেটের জন্য প্রায় ৮৫০ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে; যার মধ্যে স্কুল এবং স্বাস্থ্য ক্লিনিক পরিচালনার বিষয়টি যুক্ত আছে।
ইউএনআরডব্লিউএ-এর মতে, দাতারা ৮১২.৩ মিলিয়ন ডলারের ঘোষণা দিলেও জুমুয়াবার দিয়েছেন কেবল ১০৭.২ মিলিয়ন ডলার।
লাজারিনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছিলো, বছরের শেষ পর্যন্ত সব পরিষেবা চালু রাখতে আমাদের ১৫০ মিলিয়ন ডলার এবং ২০২৪ সাল শুরু করতে অতিরিক্ত ৫০ মিলিয়ন ডলার প্রয়োজন।
সে জানায়, ‘গাজায় খাদ্য সরবরাহ চালু রাখতে আমাদের ৭৫ মিলিয়ন ডলার এবং সিরিয়া ও লেবাননে নগদ বিতরণ কর্মসূচির জন্য প্রায় ৩০ মিলিয়ন ডলার প্রয়োজন।’
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টির পর লাখ লাখ ফিলিস্তিনির শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক পরিষেবার জন্য ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে গত ১০ বছর ধরে সংস্থাটি আর্থিক অস্বচ্ছলতায় ধুঁকছে, যা বর্তমানে চরম আকার ধারণ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)