আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মোকওয়া শহরে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। তবে ওই শহরে পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাইজার প্রদেশের মোকওয়া শহরের স্থানীয় কর্মকর্তা মুসা বলেছেন, গত বৃহস্পতিবার আকস্মিক বন্যা দেখা দেওয়ার পর শত শত উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বর্তমানে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকায় উদ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত রোববার সকাল ১০টা ২৫ থেকে সোমবার সকাল ১০টা ২৫ পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৬ বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দর শহর সিন্ধ।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে। নগরীর লান্ধি, মালির, কায়দাবাদ, গুলশান-ই-জওহর, খোখরাপুর, স্টিল টাউনসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেছেন যে তারা প্রথম দফার কম্পন অনুভব করেছেন।
দ্বিতীয় ভূমিকম্পটি হয় তার প্রায় ৪০ মিনিট পর বেলা ১১টা ০৪ মিনিটে। এবার অবশ্য জনগণের ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছে। সে ইরানের সহায়তায় উম্মাহর সংগ্রাম এবং ফিলিস্তিনি মুক্তিকামীদের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছে।
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম গত রোববার এক বিবৃতিতে বলেছে, আমরা আজও সৎ ও ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি।
গত সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
শেখ নাইম কাসেম ইরানের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে বলেন, ফিলিস্তিনের অধিকৃত ভূমি মু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আসাদ সরকারের পতনের পর নিজ দেশে ফিরতে শুরু করেছেন সিরিয়ার হাজার হাজার নাগরিক।
আসাদের শাসনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও এক চরম মানবিক সংকটের মুখে নিরাপত্তার আশায় প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন লাখ লাখ সিরীয়।
তাদেরই একজন মোহাম্মদ রহমান। তিনি দীর্ঘ ছয় বছর বিদেশে শরণার্থী শিবিরে কাটানোর পর অবশেষে ইদলিবের দক্ষিণের কাফার সিজনাহ গ্রামে ফিরেছেন।
এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আমরা শরণার্থী শিবিরে অত্যন্ত কঠিন অবস্থায় দিন কাটিয়েছি। কিন্তু এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের ভূমি মুক্ত হয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভোরের আলো ফোটার আগেই হাজারও ক্ষুধার্ত মানুষের ভিড় জমে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে। শিশুদের কান্না থামাতে বাবা-মা ছুটে যান রুটির খোঁজে।
কিন্তু দুর্ভাগ্য; রুটির বদলে তারা ফিরছেন মাথায় গুলি নিয়ে- কেউ স্ট্রেচারে করে। কেউ লাশ হয়ে। খাদ্য সংকটে বিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলে যখন মানুষ ট্রাকের পাশে ত্রাণের আশায় জড়ো হয় ঠিক তখনই নামে ইসরায়েলি বুলেট বৃষ্টি।
সম্প্রতি রাফা ও খান ইউনিসে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এই ভয়াবহ মৃত্যু ফাঁদে পড়ে গুলিবদ্ধ হয়েছেন শত শত ফিলিস্তিনি। নিহত হয়েছেন অনেকেই। শুয়াইব আবু তইর তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের যুদ্ধপীড়িত গাজায় প্রতি ২০ মিনিটে একটি করে শিশুর প্রাণ যাচ্ছে ইসরায়েলি হামলায়। গত শনিবার এক্স পোস্টে এমনই তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু অধিকার সংস্থা (ইউনিসেফ)। খবর আল-জাজিরার।
ইউনিসেফ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু হতাহত হয়েছে। গড়ে প্রতি ২০ মিনিটে একটি শিশু।
দখলদার ইসরায়েলি বাহিনী আজও গাজায় ত্রাণ বিতরণের লাইনে ভিড় করা ক্ষুধার্তদের ওপর গুলি চালায়। এতে ৩১ জন নিহত হয়েছে।
গাজার হাসপাতাল সূত্র জানায়, মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রুনেইর সুলতান হাসান আল বলকিয়াহ। ৭৮ বছর বয়সী এই সুলতান গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি আরও কয়েক দিন কুয়ালালামপুরেই বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
এএফপি জানায়, গত শনিবার সুলতানের দপ্তর এক ইনস্টাগ্রাম পোস্টে জানায়, ‘সুলতান হাসানাল বোলকিয়াহ আলহামদুলিল্লাহ, কয়েক দিন কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে বিশ্রামের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভিসা পেয়ে বিদেশে কাজ করতে যাওয়া এবং অতিরিক্ত আয়ের মাধ্যমে পরিবারের হাল ধরার স্বপ্ন যেন দেশের মধ্যবিত্ত শ্রেণির অন্যতম বড় আশা। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার। এ ধাক্কা এসেছে সৌদি আরব থেকে- যেখানে কাজ করছেন লাখ লাখ বাংলাদেশি।
সৌদি সরকার বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। এ ভিসা একটি কোটাভিত্তিক নিয়োগ পদ্ধতি, যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২০২৫ সালের জুন মাসের শেষ পর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাথে সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে ফের ভারতের রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। দেশটির প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল পাকিস্তানের কাছে বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করার পর নতুন করে এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দেশটির রাজনীতিবিদদের মাঝে।
কংগ্রেস পার্টি ঘটনা স্বীকার করে নেওয়ার কারণে তীব্র নিন্দা জানিয়েছে। হিন্দুত্ববাদী মোদি সরকার জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে দলটি। সেইসাথে এটিকে জনসাধারণের আস্থা ও জাতীয় জবাবদিহিতার গুরুতর লঙ্ঘন হিসাবে বর্ণনা করে বিষয়টি সুরা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিজরী ১৪৪৬ সনের হজ্জের আগে কা’বা শরীফে বিশ্বের বৃহত্তম শীতল ব্যবস্থা চালু করা হয়েছে। হজ্জ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে, গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি বিশ্বের বৃহত্তম শীতলকরণ ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার মোট ক্ষমতা ১,৫৫,০০০ টন শীতলকরণ।
গ্র্যান্ড মসজিদের এয়ার কন্ডিশনিং অবকাঠামো দুটি প্রধান স্টেশনের উপর নির্ভর করে: ১,২০,০০০ টন ধারণক্ষমতা সম্পন্ন আল-শামিয়া স্টেশন এবং ৩৫,০০০ টন ধারণক্ষমতা সম্পন্ন আজিয়াদ স্টেশন। এই স্টেশনগুলি সমস্ত সম্প্রসারণ এলাকাসহ সমগ্র মসজিদ কমপ্লেক্স জু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কানাডার ম্যানিটোবা প্রদেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এই দাবানল থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সেনাবাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে স্থানীয় কর্তৃপক্ষ পুরো প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। গত শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মূলত সাসকাচোয়ান ও ম্যানিটোবা প্রদেশে দাবানলের ভয়াবহ রূপ দেখা যাচ্ছে। এ পর্যন্ত কেবল ম্যানিটোবাতেই ২৫টি দাবানল জ্বলছে, যার মধ্যে ১০টি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আগামী দিনে পাকিস্তান ভ্রমণ করবেন।
গত শনিবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
এই ধরনের পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা হ্রাসের ইঙ্গিত দেয়, কারণ তালেবান কর্তৃপক্ষ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ইতোমধ্যেই বাঘে-মহিষে। নিরাপত্তা উদ্বেগ এবং হাজার হাজার আফগানকে বহিষ্কারের জন্য ইসলামাবাদের অভিযানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে সম্পর্ক শীতল হয়ে উঠেছে বাকি অংশ পড়ুন...












