গাজা শহরে দুর্ভিক্ষ: পরগাছা ইসরায়েলকে নিয়ে অস্ট্রেলিয়ায় দ্রুত বদলে যাচ্ছে জনমত
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধ নিয়ে জনমতের বড় পরিবর্তন আঁচ করতে পেরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন বোঝা যাচ্ছে, বিশ্বস্ত মিত্র সন্ত্রাসী ইসরায়েল এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও তাতে শঙ্কিত নয় দেশটি।
গত ১১ আগস্ট অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এর কয়েক দিন আগে সিডনির বিখ্যাত হারবার ব্রিজে হাজার হাজার মানুষ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহের দাবিতে মিছিল করে।
সিডনি বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিশেষজ্ঞ মার্টিন বলেছে, দখলদার ইসরায়েলকে অব্যাহত সমর্থন প্রদান এবং সব দোষ হামাসের ঘাড়ে চাপানোর বিষয়টি রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হয়ে উঠছে।
ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তে ইসরায়েল-অস্ট্রেলিয়া সম্পর্ক এমন টানাপোড়েনের মুখে পড়েছে, যা কয়েক দশকেও দেখা যায়নি। এ ইস্যুতে দুই দেশের শীর্ষ রাজনীতিকেরা একে অপরকে কটাক্ষ করেছে। ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। পশ্চিম তীরে নিযুক্ত অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে দখলদার ইসরায়েল। বিপরীতে, একজন ইসরায়েলি আইনপ্রণেতাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার একটি শীর্ষ ইহুদী সংগঠন বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে সংগঠনটি নজিরবিহীনভাবে নেতানিয়াহুর সমালোচনা করেছে। অস্ট্রেলিয়ার অনেক ইহুদী বলেছে, এ টানাপোড়েন তাদের মনে নিরাপত্তাহীনতার আশঙ্কা জাগাচ্ছে। কারণ, গত এক বছরে দেশটিতে একাধিক ইহুদীবিদ্বেষী হামলা হয়েছে।
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বৃহৎ মুসলিম জনগোষ্ঠী ও ইহুদীদের কাছে গাজা যুদ্ধ একটি বিতর্কিত বিষয়। দেশটিতে জনমত জরিপে দেখা গেছে, এ যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সেখানকার মানুষের সহানুভূতি বাড়ছে।
গত আগস্টে ডেমোসএইউ-এর এক জরিপে দেখা গেছে, হামাস-ইসরায়েল শান্তিচুক্তি হওয়ার আগেই অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সমর্থন জানিয়েছে ৪৫ শতাংশ মানুষ। এটি গত বছর ছিলো ৩৫ শতাংশ। স্বীকৃতির বিরোধিতা করেছে ২৩ শতাংশ মানুষ।
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, গাজায় দুর্ভিক্ষের ভয়ঙ্কর চিত্র সামনে আসার পর দখলদার ইসরায়েলের প্রতি অস্ট্রেলিয়ার জনগণের সহানুভূতি দ্রুত কমতে শুরু করেছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক চার্লস বলেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে গাজার ছবিগুলো অস্ট্রেলিয়ার আইনপ্রণেতাদের শক্তি জুগিয়েছে। সে বলেছে, ‘আমার মনে হয়, এগুলো নীতিনির্ধারকদের অনেকের মানসিকতা বদলে দিয়েছে; যেমনটা অন্যান্য দেশেও হয়েছে। ’
ইহুদীদের উদ্বেগ:
অস্ট্রেলিয়ায় দুই শতাধিক ইহুদী গোষ্ঠীর আমব্রেলা সংগঠন হিসেবে কাজ করে এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি। অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি গত বুধবার আলবানিজ ও নেতানিয়াহুকে চিঠি লিখে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘যদি জনসমক্ষে কোনো কিছু বলা লাগে, তবে তা যেন একজন জাতীয় নেতার জন্য মানানসই, সংযত ও মর্যাদাপূর্ণ ভাষায় বলা হয়। ’
গাজা যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় উপাসনালয়, ভবন ও গাড়িতে একাধিক ইহুদিবিদ্বেষী হামলা হয়েছে। অনেক ইহুদী আশঙ্কা করছে, অস্ট্রেলিয়া-ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়লে হামলার ঘটনাও বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












