আল ইহসান ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) রোগে ৬১টি সংক্রমণের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’র কারণে এই রোগ হয়। এই বছর কেরালায় ৬১টি সংক্রমণের ঘটনা ঘটে বলে জানায় কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যজুড়ে জারি করা আছে স্বাস্থ্য সর্তকতা।
‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি নামক জীবা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের পতন নিশ্চিত। কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত।
শেখ নাঈম কাসেম তার ভাষণে বলেন, পেজার হত্যাযজ্ঞে আহতরা পথপ্রদর্শক, আশার চাবিকাঠি, এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আনুগত্যে চিরন্তন জীবনের প্রতীক।
তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়তার সঙ্গে জানেন যে, ইসরাইলের পতন হবে, কারণ এটি দখলদারিত্ব, অন্যায় ও অপরাধের ওপর প্রতিষ্ঠিত। তবে মুক্তির আগ পর্যন্ত প্রতিরোধ বাহিনী এর মোকাবিলা করবে, দুই মহিমান্বিত গন্তব্যের পথে: বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো গত বুধবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
সংবাদামাধ্যম আল-মায়াদিন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দখলকৃত ভূখন্ডে (ইসরায়েল) দিকে।
এর আগে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দুটি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিল। এ হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা ও দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্ম আল-রাশর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০২২ সালের দাঙ্গা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতির তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্যকে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে বলেছে, এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার শত্রুভাবাপন্ন ও অপরাধমূলক আচরণের সুস্পষ্ট উদাহরণ।
তেহরান থেকে জানানো হয়, ইরানের জনগণের বিরুদ্ধে ওয়াশিংটনের অপরাধের দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের বিবৃতি ভ-ামি, প্রতারণা ও ঔদ্ধত্য ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানায়, কোনো যুক্তিবা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা শহরে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। এই হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহর দখলের জন্য ইসরায়েলি বাহিনী তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে।
স্থানীয়দের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অঞ্চলটির প্রধান আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কাতার ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে দোহায় বিমান হামলার নির্দেশ প্রদানের জন্য শাস্তি দাবি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, নেতানিয়াহু আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে এবং এ থেকে সে বাঁচতে পারবে না। এই ঘটনায় কাতার ও আন্তর্জাতিক সম্প্রদায় যথাযথ প্রতিক্রিয়া চাইছে।
ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে কাতারের ওপর বিমান হামলার মাধ্যমে ‘বার্তা’ দেওয়ার কথা স্বীকার করে। কাতার তাদের প্রতিক্রিয়ায় বলেছে, নেতানিয়াহুর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে জাপান আপাতত পিছু হটেছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা জোরদার হচ্ছে, তখন টোকিওর এই অবস্থান বিশ্ব কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম আসাহির প্রতিবেদনকে উদ্ধৃত করে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জাপান এখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। কারণ হিসেবে বলা হচ্ছে-যুক্তরাষ্ট্রের চাপ এবং পরগাছা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা এড়ানো। অর্থাৎ, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা শহরে পরগাছা ইসরায়েলের নতুন স্থল অভিযানকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডা বলছে, এই হামলায় মানবিক সংকট আরো তীব্র হবে এবং জিম্মিদের মুক্তিকেও ঝুঁকির মধ্যে পড়বে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
গত মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোষ্টে পরগাছা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, কানাডা অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা সরবরাহ এবং সকল জিম্মিকে মুক্তি দেয়ার আহ্বানে আন্তর্জাতিক অংশীদারদের সাথে রয়েছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করেছে স্পেন। চুক্তি অনুসারে, প্রায় ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিলো। তবে তা বাতিল করেছে মাদ্রিদ।
গত সোমবার এএফপির বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেয় যে, তার সরকার সন্ত্রাসী ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য উত্তরাখ-ের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জনই দেরাদুনের।
উত্তরাখ-ের রাজ্য সরকার ইতোমধ্যে ওই জেলাগুলোয় বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই তিন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা আছে।
চলতি বছর বর্ষায় নাজেহাল অবস্থায় পড়েছে উত্তরাখ-। মেঘভাঙা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে দেরাদুন ও অন্যান্য শহরের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক ভবন ধ্বংস বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্পেনের সংস্কৃতিমন্ত্রী উরতাসুন বলেছে, ইসরাইলকে বাদ না দিলে তার দেশ ২০২৬ ইউরোভিশনে অংশ নেবে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছে সে।
উরতাসুন বলেছে, আমরা আন্তর্জাতিক ইভেন্টগুলোতে ইসরাইলের অংশগ্রহণকে স্বাভাবিকভাবে নিতে পারব না। ইউরোভিশন বা ভুয়েলটা আ এস্পানার মতো ইভেন্টগুলো দেশের একটি বিশেষ প্রতিনিধিত্ব নিয়ে আসে। ইউরোভিশন কোনো একক শিল্পীর অংশগ্রহণ নয়, বরং সেই দেশের নাগরিকদের পক্ষে অংশগ্রহণকারী একজন ব্যক্তি।
উরতাসুন স্মরণ করিয়ে দেয় যে, প্রধানমন্ত্রী পেদ্রো ইউরোভীষণ আয়োজনকারী ইউরোপীয় সম্প্রচার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত কবে শেষবার প্রকাশ্যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছে? সাম্প্রতিক সময়ে অন্তত নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত বিরোধও গিয়েছে প্রধানমন্ত্রীর সরাসরি কোনো মন্তব্য ছাড়া- কেবল কৃষকের অধিকার রক্ষার প্রসঙ্গ বাদ দিলে। তবে এবার ব্যতিক্রম ঘটলো। মণিপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি নেপালের সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন জানালো এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য শুভেচ্ছা জানালো।
দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও সম্পর্কের প্রেক্ষাপটে মোদির এই বার্তাটি ছিলো গঠনমূল বাকি অংশ পড়ুন...












