ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) রোগে ৬১টি সংক্রমণের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’র কারণে এই রোগ হয়। এই বছর কেরালায় ৬১টি সংক্রমণের ঘটনা ঘটে বলে জানায় কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যজুড়ে জারি করা আছে স্বাস্থ্য সর্তকতা।
‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায়। এর সংক্রমণে মস্তিষ্কের টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে মস্তিষ্কে মারাত্মক ফুলে যায়। এই জীবাণুর আক্রমণে আক্রান্তদের বেশিরভাগই মারা যায়।
চিকিৎসকরা বলছে, এটি একটি বিরল রোগ হলেও সাধারণত সুস্থ শিশু ও তরুণদেরই এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। উষ্ণ, বদ্ধ ও মিঠা পানিই এই ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবা বাহক হিসেবে কাজ করে।
২০১৬ সালে প্রথমবার পিএএম ধরা পড়ে ভারতে। কেরালা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত এক দশকে রাজ্যের বিভিন্ন স্থানে এ রোগের অল্প কিছু কেস শনাক্ত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)