নিজস্ব সংবাদদাতা:
এখন থেকে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে হবে। ২০১৯ এবং ২০২১ সালের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের এই নির্দেশ দিয়ে ২ মার্চ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার।
পরিপত্রে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে কর্মকর্তা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি বিষয়ে আমি অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকেই আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসেবে তাদের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নতুন সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে এনার্জি বা জ্বালানিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্পোদ্যোক্তারা। তারা বলেছেন, কারখানা প্রতিষ্ঠা করলেও বিদ্যুৎ-গ্যাসের অভাবে উৎপাদন করা সম্ভব হয় না। একইসঙ্গে শিল্পকারখানা বান্ধব ব্যাংকনীতি গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন-এ ‘সিপিডি-ডেইলি স্টার আয়োজিত সংলাপে বক্তারা এসব দাবি তুলে ধরেন।
সংলাপে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, নতুন সরকার ১৮০ দিনের করণীয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাযও করতে চায় না।
ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’
তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পরে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুলস অব বিজনেসের ক্ষমতাবলে তাদের দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টাকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- বগুড়ার পুলিশ সুপার শাহাদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা: উপসাগরীয় ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকায় সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। নিরাপত্তা, জ্বালানি ও শ্রমবাজারে বাড়ছে অনিশ্চয়তা। সরাসরি প্রভাব পড়ছে এ অঞ্চলে কর্মরত বাংলাদেশি শ্রমিকের ওপর। বহুমুখী সংকটে দেশগুলোতে থাকা লাখ লাখ কর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে একজন ও বাহরাইনে একজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বহু বাংলাদেশি কর্মী উপসাগরীয় দেশগুলোতে উড়োজাহাজের টিকিট কেটেও দেশে আসতে পারছেন না। আবার বাংলাদেশে ছুটিতে এসে বিপাকে পড়েছেন বহু কর্মী।
বাং বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
‘প্রথম দিন গত শনিবার আমাদের জাহাজের খুব কাছেই একটি তেলের ডিপোতে বোমা বিস্ফোরণ হয়। আতঙ্কে সবাই জাহাজের নিরাপদ কক্ষে ছুটে যাই। এর পর থেকে প্রায় প্রতিদিনই দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনছি। আকাশে দফায় দফায় ড্রোন ও মিসাইলের ধ্বংসলীলা দেখা যাচ্ছে। বোমা বিস্ফোরণের আতঙ্ক-সতর্কতার মধ্যেই দিন কাটছে আমাদের।’
সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ থেকে এভাবেই যুদ্ধদিনের অভিজ্ঞতা তুলে ধরেন জাহাজটির মাস্টার শফিকুল ইসলাম খান।
গত শনিবার ইরানের বির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সাক্ষাতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীকে অর্থ সংকটের কথা জানিয়েছেন।
সাক্ষাতের পর ঢাকার দুই মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি ক বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
সীতাকু- বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলা কেটে শিশু কন্যা হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত রোববার (১ মার্চ) সীতাকু- পৌর সদরের ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছিল। সোমবার (২ মার্চ) তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে পুনরায় নাক, বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘এস ড্রাইভ’ অভিযানে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিএমপির দামপাড়া পুলিশ লাইনসে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিয়াতলী এলাকায় ইকবাল নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার ক বাকি অংশ পড়ুন...












