মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর -‘নগদ’ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ আশির, ১৩৯৩ শামসী সন , ০৪ মার্চ, ২০২৬ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কথিত সুশীল সমাজের প্রতিনিধি আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর থেকে সুন্দর সুন্দর কথা বলেছেন। কিন্তু কাজ করেছে ঠিক উল্টো। অর্থ পাচার নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলো, কিন্তু স্বীকৃত অর্থ পাচারকারীদের সঙ্গে গোপন সমঝোতা করেছে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর এদের সঙ্গে গোপন এবং অনৈতিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের ইস্যু ধামাচাপা দেয়। প্রতিটি ঘটনায় সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ অনুসন্ধানে দেখা যায়, ১৮ মাসে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সাবেক গভর্নর অন্তত ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
একটি সূত্র জানিয়েছে, অবৈধভাবে উপার্জিত অর্থ বেশির ভাগই বিদেশে পাচার করেছে আহসান মনসুর। বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দুবাইয়ে তার মেয়ে মেহরিন সারা মনসুরকে ৪৫ কোটি টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছে- এমন একটি অভিযোগ সামনে এসেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, অর্থ পাচার বন্ধের কথা বলা সাবেক গভর্নর নিজেই একজন অর্থ পাচারকারী।
নগদ ধ্বংসের নেপথ্যে বিতর্কিত ভূমিকা :
বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-কে ধ্বংস করার পরিকল্পিত তৎপরতা শুরু করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। অভিযোগ রয়েছে, নগদ দখলের মতো গুরুতর কর্মকা-ের পাশাপাশি নিজের বেআইনি সিদ্ধান্তকে বৈধতা দিতে তিনি ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে নতুন আইনের গেজেট প্রকাশ করান।
সূত্র জানায়, নিজের ঘনিষ্ঠ ও আস্থাভাজনদের দিয়ে নগদের বোর্ড সাজানোসহ একাধিক কৌশল অবলম্বন করেন তিনি। উদ্দেশ্য একটাই-নগদকে ধ্বংস করা। একের পর এক উদ্যোগ ব্যর্থ হলেও গত দেড় বছর ধরে নতুন নতুন চক্রান্তের জাল বিস্তার করেন সাবেক গভর্নর। নগদ বিক্রি করে দেওয়া কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে জোরপূর্বক যুক্ত করার চেষ্টাও এর বাইরে ছিল না।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট দায়িত্ব নিয়েই প্রথম সুযোগে নগদের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করেন আহসান এইচ মনসুর। অভিযোগ রয়েছে, নিজের বিদায় ঘণ্টা বেজে গেছে আঁচ করতে পেরে তিনি তড়িঘড়ি করে নগদ বিক্রির চেষ্টাও শুরু করেন।
গত দেড় বছরে বিভিন্ন সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন ও অনুষ্ঠানে সাবেক গভর্নর একাধিকবার নগদ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কখনো নগদ বিক্রি করে দেওয়ার কথা বলেছেন, আবার কখনো ‘বিকাশের মতো কোম্পানি’ বানানোর বক্তব্য দিয়েছেন- যা বাজারে বিভ্রান্তি তৈরি করেছে।
ব্যাংকিং ও আর্থিক খাত সংশ্লিষ্টদের মতে, কোনো গভর্নরের কাছ থেকে এভাবে প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক বিষোদগার নজিরবিহীন।
অর্থনীতি পর্যবেক্ষকদের মতে, নগদ নিয়ে সাবেক গভর্নরের আচরণ শুধু সরকারের নয়, পুরো দেশের জন্যই লজ্জাজনক। ব্যক্তিগত আক্রোশ থেকে একটি উদীয়মান কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা নজিরবিহীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও সীমান্তের শূন্যরেখায় দুই শিশুসন্তানসহ দম্পতি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেনজীরকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের কাজ চলমান
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিমানবন্দরে দুবাই প্রবাসী স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ওসি ও এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কতজনকে চিকিৎসা দেবো, আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ -প্রধানমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা -রেলমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিতীয় পদ্মা এবং যমুনা সেতুর পরিকল্পনা আছে -সেতুমন্ত্রী
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ -ডিএমপি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হয়রানির শিকার হয়েছি, প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি -ডা. জাহেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই তৈরি হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












