বজলুর রশীদ ফিরোজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত চেয়ে যৌথ বিবৃতি
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের বিরুদ্ধে বহু নারী কমরেডকে যৌন হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় স্বাধীন তদন্ত চেয়ে সংগঠনটির সাবেক ৮৭ জন সদস্য যৌথ বিবৃতি দিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো বিবৃতিতে তারা এই ঘটনায় উদ্বেগ ও গভীর শঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে সকল লিঙ্গের মানুষের জন্য আদর্শ সমাজ ও সংগঠন গড়ে তোলার আন্দোলনের ধারাবাহিকতায় অভিযোগকারী সকল নারী কমরেডের প্রতি নিজেদের সর্বাত্মক সংহতি জ্ঞাপনের কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আর কালক্ষেপণ না করে বাসদের সাধারণ সম্পাদকের অব্যাহতি, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনসহ চার দফা দাবি বাস্তবায়নেরও আহ্বান জানান সংগঠনটির সাবেক সদস্যরা।
বিবৃতিতে বলা হয়, যদি বাসদের নেতৃত্ব আগামী সাত দিনের মাঝে আমাদের যৌক্তিক দাবিসমূহ আমলে না নেয় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা বাসদকে একটি যৌন হেনস্তাকারী সংগঠন হিসাবে চিহ্নিত করতে বাধ্য হবো। বাসদ আর প্রগতিশীল বামপ ন্থী সংগঠন হিসেবে আমাদের কাছে বিবেচিত হবে না। একই সঙ্গে সকল ধরনের সামাজিক অঙ্গন থেকে যৌন হেনস্তাকারী একটি সংগঠন হিসেবে আমরা বাসদকে সার্বিকভাবে বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)