ইউয়ানে ঋণ পরিশোধ নিয়ে বিপাকে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। এই প্রকল্পের জন্য রাশিয়া থেকে নেয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা সর্বশেষ দফা নিষেধাজ্ঞার কারণে এই ঋণ পরিশোধ বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক রিপোর্টে জানানো হয়, গত ১২ই এপ্রিল নতুন করে রাশিয়ার ১২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরমধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদার অ্যাটমস্ট্রয় এক্সপোর্টও। আর এতেই রাশিয়ার ঋণ পরিশোধে জটিলতা শুরু হয়েছে। গত সপ্তাহে একটি অভ্যন্তরীণ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের জন্য সুইফটের মাধ্যমে অর্থ পাঠানোর ঝুঁকির কথা তুলে ধরেন।
গত ১৪ই জুন এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল বাশার বলেন, এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি, তবে আমরা নিষিদ্ধ বা গোপনীয় কিছু করব না। বর্তমানে রূপপুর পাওয়ার প্ল্যান্টের বকেয়া একটি এসক্রো অ্যাকাউন্টে রাখা হয়েছে। এটি তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত একটি ট্রাস্ট ফান্ডের মতো কাজ করে। ব্যাংক অব চায়না-তে বাংলাদেশের একটি করস্পনডেন্ট একাউন্ট রয়েছে। বাশার জানান, যদি কোনো ধরণের ঝুঁকি থাকে তাহলে তারা আমাদের জানাবেন।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৩ এপ্রিল ঢাকায় চার দিন ব্যাপী রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের ঋণ বিষয়ক দপ্তরের উপ-পরিচালক জর্জি চিজেনখোবের নেতৃত্বে রাশিয়ান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি কর্মকর্তারা। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ইআরডি সচিব শরিফা খান। তিনি রাশিয়ান প্রতিনিধিদের জানান যে, রুবলের মাধ্যমে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ঋণ পরিশোধ সম্ভব হবে না।
চুক্তি অনুযায়ী বাংলাদেশের এই ঋণ ডলারে পরিশোধ করার কথা ছিল। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে দেশটির বড় বেশ কিছু ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বহিস্কার করা হয়। এসব ব্যাংকের মাধ্যমেই দেশটি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে অর্থ লেনদেন করতো। রূপপুর প্রকল্পের অর্থ লেনদেন পরিচালনা করতো রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ‘দ্য ব্যাংক ফর ডেভেলপমেন্ট এন্ড ফরেন ইকোনোমিক অ্যাফেয়ার্স’। বহিস্কার হওয়া ব্যাংকগুলোর তালিকায় রয়েছে এই ব্যাংকটিও।
ওই ঘটনার পর রাশিয়া বাংলাদেশকে রুবলে ঋণ পরিশোধের প্রস্তাব দেয়। তবে শরিফা খান রাশিয়ান প্রতিনিধিদের জানিয়ে দেন যে, বর্তমান নীতি অনুযায়ী বাংলাদেশ শুধুমাত্র আইএমএফের এসডিআর মুদ্রাতেই লেনদেন করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশ রূপপুর প্রকল্পের জন্য রাশিয়ার ঋণ রুবেলে শোধ করার অবস্থানে নেই। তিনি অর্থপ্রদানের জন্য পছন্দের বিকল্প হিসাবে ইউয়ান ব্যবহারের প্রস্তাব দেন। ২০১৬ সালে আইএমএফ ইউয়ানকে এসডিআর মুদ্রার তালিকায় যুক্ত করে। রাশিয়া বাংলাদেশের এই প্রস্তাব মেনে নেয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।