শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

অপচয়ের প্রকল্প আবারও একনেকে

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, রাত ১:৩৫
অপচয়ের প্রকল্প আবারও একনেকে
নিজস্ব প্রতিবেদক:
যুব উন্নয়নের প্রকল্পের বিলাসী বরাদ্দ কাটছাঁটের পরও ব্যয় বেশি। নানান সমালোচনা ও প্রধানমন্ত্রীর আপত্তির মুখে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প কাটছাঁট করে ৫৫০ কোটি টাকা কমানো হয়েছে। তারপরও এতে বরাদ্দ ও ব্যয়ের খাত নিয়ে অপচয়ের প্রশ্ন উঠেছে বিভিন্ন স্তরে। যুব উন্নয়নের প্রস্তাবিত প্রকল্পটিতে স্বল্পশিক্ষিত ৯ লাখ নারী-পুরুষকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় অফিস ভবন এবং ভিআইপি হোস্টেল নির্মাণের কথা ছিল। গত এপ্রিল মাসে অনুমোদনের জন্য প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তোলা হলে অপচয় ঠেকাতে তা স্থগিত করেন প্রধানমন্ত্রী। এতে ব্যয় কমানোর পাশাপাশি বিলাসী হোস্টেল ও ভবন নির্মাণের খাত বাদ দেওয়া হয়।
আগামী মঙ্গলবার ফের একনেক বৈঠকে প্রকল্পটি তোলা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেসিলিয়েন্স ফর নেট’ নামের ৩ হাজার ৮৯৪ কোটি টাকার প্রকল্পে দেশে বিভিন্ন স্থানে প্রচুর স্থাপনা ব্যবহার উপযোগী থাকলেও নতুন করে ৫ হাজার অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়। প্রশিক্ষণের প্রকল্প হলেও ১ হাজার ২৭টি ভবন মেরামতের প্রস্তাবও ছিল। ১০টি অফিস ভবন নির্মাণের কথাও হয়। পরামর্শক খাতেই ব্যয় ধরা হয় ১ হাজার ৩১০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর আপত্তিতে প্রকল্পের ব্যয় কমে হচ্ছে ৩ হাজার ৩৪৮ কোটি টাকা। ভবন নির্মাণ ও বিলাসবহুল হোস্টেল নির্মাণ বাদ দেওয়া হয়েছে।
গত ১৮ এপ্রিল একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, যুব উন্নয়নের প্রকল্পটির বিস্তারিত পরিষ্কার নয়। এখানে ট্রেনিংসহ নানা কিছু আছে। প্রধানমন্ত্রী এ প্রকল্প সম্পর্কে প্রশ্ন করেছেন। তিনি এর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আরও জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী প্রকল্পটি স্থগিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশে এত খালি ভবন পড়ে আছে। তা ছাড়া যুব উন্নয়নের ভবনও আছে, সেখানে লোকজনের অভাব। এর মধ্যে আবার নতুন করে ভবন নির্মাণ করতে হবে কেন? যা সম্পদ আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। নতুন করে যেকোনো ভবন করার আগে চিন্তাভাবনা করতে হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় অফিস ভবন ও ভিআইপি হোস্টেল নির্মাণ বাদ দেওয়ার জন্য বলা হয়। তা ছাড়া বৈদেশিক ঋণের বিষয়টি চূড়ান্ত হয়নি। তাই একনেক সভা থেকে প্রকল্পটি ফেরত দেওয়া হয়। এ প্রকল্পে ৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রকল্প সহায়তা পাওয়ার কথা ছিল। এখন যা ৩০ কোটি ডলারে নেমেছে।
প্রকল্পের প্রস্তাবনা দেখা গেছে, ৬৬ জনের বিদেশ প্রশিক্ষণে চাওয়া হয়েছে ১১ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ একেকজনের বিদেশ প্রশিক্ষণে লাগছে সাড়ে ১৭ লাখ টাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে