নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আবাসন সমস্যা সমাধানে কেরানীগঞ্জে ৪৮০ বিঘা জমিতে ঝিলমিল আবাসিক প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল নিম্নমধ্যবিত্তের জন্য সুলভে ফ্ল্যাট নির্মাণ। এজন্য বিএনজি গ্লোবাল হোল্ডিংস অ্যান্ড কনসোর্টিয়াম নামে মালয়েশীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছিল রাজউকের। যদিও চুক্তিতে নির্ধারিত মূল্য ও বর্তমানে মালয়েশীয় কোম্পানিটির নতুন করে দাবীকৃত অর্থের হিসাব বিশ্লেষণে দেখা যায়, নিম্নমধ্যবিত্তের জন্য বানানো এ আবাসন প্রকল্পে সবচেয়ে ছোট আকারে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ হয়েছে। কয়েক ডজন বিক্ষোভকারী মোদির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা মোদিকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে। তাদের দাবি, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদি মিথ্যার আশ্রয় নিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।
ভারতীয় আমেরিকান মুসলিম কাউন্সিলের অ্যাডভোকেসি ডিরেক্টর অজিত সাহি ওই বিক্ষোভে নেতৃত্ব দেন। তিনি বলেন, মোদির ভাবা উচিত প্রেস ব্রিফিংয়ে তাকে ‘মানবাধিকার লঙ্ঘন‘ নিয়ে কেন জিজ্ঞাসা করা হয়েছিল। এটা সবার কাছে স্পষ্ট ভা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছায়া সংসদে চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের ট্রফি প্রদান করছেন পরিকল্পনা মন্ত্রী ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান
অহরহ অর্থ পাচার হচ্ছে, জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এটি বন্ধের আইন প্রয়োগ কঠিন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাও সহজ নয়। বলেছেন, অর্থের বিনিময়ে উন্নত দেশে নাগরিকত্ব লাভের সুযোগ থাকে বলেই অর্থ পাচার করেন বিত্তবানরা। বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা প্রায় অসম্ভব বলেও মন্তব্য মন্ত্রীর।
গতকাল জুমুয়াবার এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির নিয়মিত বিতর্ক প্রতিয বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতি মৌসুমেই কমছে চামড়া কেনায় ঋণ বিতরণ। বর্জ্য ব্যবস্থাপনা ও রপ্তানি সংকটে এ খাত দিনকে দিন পিছিয়ে পড়ছে। চামড়া খাতে ঋণ দিতে ব্যাংকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ব্যবসায়ীদের। যা ঋণের লক্ষ্য নির্ধারণ দেখলে বোঝা যায়। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ডজন খানেক ব্যাংক ঋণ দেয়। আবার সেই লক্ষ্যের সামান্য অংশই ব্যবসয়ীদের মধ্যে বণ্টন করা হয়। এ বছর কোরবানীর চামড়া প্রক্রিয়াজাত করণে ঋণ বিতরণের লক্ষ্য ২৫৯ কোটি টাকা। যা গত বছরের চেয়ে ৪১.০৭ শতাংশ কম। গত বছর বরাদ্দের পরিমাণ ছিল ৪৪৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনলাইনে করা এক সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম কমাতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান। গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এই মন্তব্য করেন তিনি।
এ সময় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যের বিষয়টি উল্লেখ করে সভাপতি গোলাম রহমান জানান, গত ১১ বছরের মধ্যে দ্রব্যমূল্য এখন সর্বোচ্চ পর্যায়ে। ইউক্রেন যুদ্ধ বা করোনা পরিস্থিতিকে নানা অর্থনৈতিক সংকটের জন্য দা বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ। বাজারে তুললে মাছটি ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জেলে আজগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া বাজারে রওশন মোল্লার মাছের আড়তে নিলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
জেলে আজগর হালদার জানান, ভোরে তিনিসহ তাঁর দলের কয়েকজন নদীতে মাছ শিকারে যান। দীর্ঘ সময় নদীর বিভি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়া ও মরক্কো থেকে ৯৫ মেট্রিক টন সার কিনবে সরকার। এর মধ্যে ৫৫ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি। এতে মোট ব্যয় হবে ৪০৮ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ২২৫ টাকা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির ভোজ্যতেল কেনাসহ ৩৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রকল্পের জন্য ব্যয় হবে ৭,৬৫৩ কোটি টাকা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পের মধ্যে আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মজুমদার ব্রান অয়েল লিমিটেড থকে ২৫ লাখ লিটার, ঢাকার মজুমদার প্রোডাক্টস থেকে ২৫ লাখ লিটার, মোট ৫০ বাকি অংশ পড়ুন...
নড়াইল সংবাদদাতা:
সাদা-কালো রঙের শান্ত প্রকৃতির ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘নড়াইলের টাইগার’। ওজন আনুমানিক ৫৫ মণ। বিশালাকৃতির ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা। ষাঁড়টি যিনি কিনবেন তিনি উপহার হিসেবে পাবেন একটি পালসার মোটরসাইকেল।
এই ষাঁড়টির মালিক লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির দক্ষিণপাড়া গ্রামের রবিউল মোল্যার ছেলে সেলিম মোল্লা (২৪)। তিনি কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে ষাঁড়টি প্রস্তুত করেছেন।
সেলিম মোল্লা বলেন ‘নড়াইলের টাইগার’ হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। এর বয়স চার বছর। দৈর্ঘ্য প্রায় সাড়ে ১২ ফুট, উচ্চতা ৬ ফুট আর ওজন প্রায় ৫৫ ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ঈদের আগেই শোকের ছায়া শাকিলের পরিবারে। অম্বরনাথে অসুস্থ হয়ে মারা গেছে সেই অদ্ভূত ছাগল ‘সেরু’। যে ছাগলের দাম শুনলে তো রীতিমতো চমকে উঠবেন। ছাগলটির মালিক শাকিল এর দাম রেখেছিলেন ১ কোটি ১২ লাখ ৭৮৬ টাকা। তবে নির্দিষ্ট এই ছাগলটি কেন এত দামি জানেন!
তাহলে বলি, ভারতের মহারাষ্ট্রের অম্বরনাথ থেকে সামনে এসেছে এই ঘটনা। তবে ঈদের আগেই স্বপ্নভঙ্গ। দুর্ভাগ্যবশত হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সেরু। এরপরেই মারা যায়। ছাগল পালনের ক্ষেত্রে আগে থেকেই শাকিলের বেশ শখ। বলা যায় ছাগল প্রতিপালনে শৌখিন তিনি। তারই একটি গৃহপালিত ছাগলের বাচ্চা হ বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি করা এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা'র নেতৃত্বে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে ১৮ সদস্য বিশিষ্ট ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ গঠন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ১১টায় জেলা পরিষদ সভাকক্ষে ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ে বিরাজমান কেএনএফ সদস্যদের সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির নিরসন এবং তাদের স্বাভাবি বাকি অংশ পড়ুন...












