‘পরীক্ষায়’ পাস করলে জামাত রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে -ফারুক খান
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দীর্ঘ সময় পর জামাতকে সমাবেশের অনুমতির বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘একটি সুযোগ’ দেওয়া হয়েছে; দলটির জন্য যা একটি ‘পরীক্ষা’। আর এ পরীক্ষায় পাস করলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে।
গতকাল জুমুয়াবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কথা বলেন তিনি।
ফারুক খান বলেন, জামাত একটি রাজনৈতিক দল, যদিও নির্বাচনের জন্য তাদের নিবন্ধন নেই। তারা রাজনৈতিক দল হিসেবে কর্মকা- করতে পারে। অতীতে তাদের কর্মকা- করতে দেওয়া হয়নি; কারণ যখনই তারা কোনো সমাবেশ করেছে, সেখানে সন্ত্রাসীমূলক কর্মকা- করেছে।
নির্বাচন সামনে, তাই তাদের একটি সুযোগ দেওয়া হয়েছে। তারা পরীক্ষা দিক, শান্তিপূর্ণভাবে কর্মকা- করতে পারে কি না। পরীক্ষায় পাস করলে তারা রাজনৈতিক কর্মকা- করতে পারবে। ’
নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। তেমনি বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে কিছু কিছু অপশক্তি নির্বাচন ঘিরে অপপ্রচার চালাচ্ছে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)