কুরবানীর হাট:
কমলাপুর হাটে পশু আছে বিক্রি নেই
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর কমলাপুরে বসেছে অস্থায়ী পশুর হাট। হাট পুরোপুরি প্রস্তুত না হলেও এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। হাট পুরোদমে জমে না ওঠায় অনেকেই পর্যায়ক্রমে পশু আনার পরিকল্পনা করেছেন।
গতকাল জুমুয়াবার কমলাপুর হাটের বিভিন্ন অংশ ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ঈদের দুই-একদিন আগে পুরোদমে কোরবানির পশু বিক্রি হবে। তবে এর আগেও কম-বেশি বিক্রি হবে।
ঝিনাইদহ থেকে ১০টি গরু বিক্রি করতে হাটে এসেছেন পান্না মিয়া। তিনি বলেন, সকাল থেকে কয়েকজন ক্রেতা এসেছেন। অবশ্য দাম জিজ্ঞাসা করেই তারা চলে যাচ্ছেন। অনেকে শুধুই দেখতে আসেন। এ বছর গরুর দাম বেশি হওয়াতে অনেকেই বাজার যাচাই করে গরু কিনবেন।
পান্না বলেন, যার আয় যেমন তিনি তেমন গরু কিনবেন। কিন্তু এখনতো মানুষের আয় কম। তাই গরু কিনতেও হিমশিম খাবে অনেকে। যেহেতু এখনো বিক্রি শুরু হয়নি সেহেতু পরিস্থিতি এখনো বোঝা যাচ্ছে না। পুরোদমে বিক্রি শুরু হলে কেমন গরুতে ক্রেতাদের চাহিদা বেশি সেটা বোঝা যাবে।
কোরবানির গরু কিনতে আসা ইয়াহিয়া ইসলাম বলেন, এ বছর পশুর দাম অনেক। নির্ধারিত বাজেট নিয়ে হাটে এলেও কেনা সম্ভব হচ্ছে না। গতবার যে গরু ১ লাখ টাকায় কিনেছি, এ বছর সেই ধরনের গরু প্রায় ২০ হাজার টাকা অতিরিক্ত দাম চাচ্ছে।
তিনি বলেন, হাটে অনেকক্ষণ ঘুরলাম। দেখি সুবিধাজনক মনে হলে একটি গরু কিনে ফেলব।
এদিকে হাটের প্রধান প্রবেশ পথে হাসিল দেওয়ার কাউন্টার বসানো হয়েছে। হাট পুরোদমে শুরু হলে কাউন্টারের সংখ্যা বেড়ে ২৫টি থেকে ৩০টিতে দাঁড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাট পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, পশু আসতে শুরু করেছে। ঈদের আগের তিন-চারদিন বিক্রি বেশি পরিমাণে হবে। এ বছর ২০-২৫টি স্থায়ী হাসিল কাউন্টার ও ৫-৭টি অস্থায়ী হাসিল কাউন্টার থাকবে। সবমিলিয়ে এ বছর প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। শতকরা ৫ টাকা হারে হাসিল সংগ্রহ করা হবে।
সিরাজ বলেন, এ বছর অনেক বেশি টাকা দিয়ে হাটে ইজারা নিতে হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী হাসিলের রেট বাড়াতে পারছি না। এ বছর হাটে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা থাকবে। গরু-ছাগলের জন্য চিকিৎসার ব্যবস্থাও থাকবে। এছাড়া পাইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের মজুদ ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












