যেখানে তৈরি হতো পবিত্র কাবা শরীফ উনার গিলাফ
-
আল ইহসান ডেস্ক:
কাবা শরীফ উনার গিলাফ বা কিসওয়া এখন পুরোপুরি তৈরি হয় সৌদি আরবেই। একসময় এই গিলাফ তৈরির ভার ছিল মিশরের রাজধানী কায়রোর কিছু প্রতিষ্ঠানের ওপর। খবর মিডলইস্টআই।
১৯৬২ সাল পর্যন্ত কায়রোতেই তৈরি হতো কিসওয়া। এরপর এ দায়িত্ব সৌদি আরবের কিছু প্রতিষ্ঠানের ওপর বর্তায়। তবে কিসওয়া তৈরি বন্ধ হয়ে যাওয়ার ৬০ বছরের বেশি সময় পরও কায়রোর ওই সব স্থানে গিয়ে দেখা যায়, এখনও তারা সেই কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, কাবা শরিফে এখন তাদের বানানো কিসওয়া পরানো না হলেও পুরো বিশ্বজুড়ে তাদের এ শিল্পকর্মের বেশ কদর রয়েছে। বায়তুল্লাহর কিসওয়ার আদলে তারা বিভিন্ন শো-পিস তৈরি করে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসব শিল্পকর্মের মূল্যায়ন করেন। অফিস, বাসভবন এসব শিল্পকর্ম সাজিয়ে রাখা হয়। বিভিন্ন দেশের অভিজাত মার্কেটেও কায়রোর এসব কারুকার্যখচিত শিল্পকর্ম জায়গা করে নেয়।
সোনা ও রূপার সুতার বুননে তৈরি কিসওয়া জটিল ও অনন্য নকশার কারণে ইসলামী শিল্পের একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কাবা শরিফের সঙ্গে সংযুক্তি থাকার কারণে পুরো মুসলিম বিশ্বেই এই কিসওয়ার আলাদা কদর আছে। প্রতি বছরের জিলহজ মাসে পুরোনো কিসওয়া পাল্টে নতুন কিসওয়া লাগানো হয়। পুরোনো কিসওয়া কেটে এর টুকরোগুলো হাই প্রোফাইল ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিদের উপহার দেওয়া হয়।
১২ শতকে ফাতেমীয় শাসনামলে কায়রোকে কিসওয়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশাল আয়োজনে তৈরি হতো সে কিসওয়া। তারপর উঠের পিঠে চাপিয়ে সেগুলো নিয়ে যাওয়া হতো বায়তুল্লাহর প্রাঙ্গণে। কিসওয়ার নিরাপত্তা থাকতো সেনাদের একটি সুসজ্জিত দল। কিসওয়াটি কায়রো ছেড়ে যাওয়ার সময় অনুষ্ঠানের আয়োজন করা হতো। কায়রোর লোকেরা কিসওয়া দর্শনের সৌভাগ্য অর্জনের জন্য রাস্তায় ভিড় করতেন।
কায়রোতে গত শতাব্দীর ষাটের দশকে যারা কিসওয়া তৈরি করতেন, তাদের একজন ৮০ বছর বয়সী সোবি সালিহ আল-তাইয়িব। তিনি তার বাবার সঙ্গে ১৫ বছর বয়সেই কায়রোর আল-খার্নফাশ পাড়ার দার আল-কিসওয়াতে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, আমি এই পেশাটিকে পছন্দ করতাম। পবিত্র কাবা র জন্য কিছু তৈরিতে অংশগ্রহণ করাকে বড় সম্মানের বিষয় বলে মনে করতাম।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি এখন আর কায়রোতে তৈরি হয় না। তবে আমি সম্পূর্ণ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, আমরা যা তৈরি করতাম, তা অনন্য ছিল। দার আল-কিসওয়াহ এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করেছিল। এ প্রতিষ্ঠানে শতাধিক কারিগর এ কাজে নিযুক্ত ছিলেন। তারা সারাবছর কিসওয়া তৈরি করতেন।
সালিহ আল তাইয়িব জানান, ওই কিসওয়াহ তৈরির প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়নি। বরং তারা আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য কিসওয়ার ছোট সংস্করণ এবং আরবি ক্যালিগ্রাফি তৈরি করছেন। তাদের এসব শিল্পকর্ম বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও ব্যাপকভাবে জনপ্রিয়। ফলে এখনও তারা তাদের পুরোনো সেই পেশা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।