নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত একমাসের বেশি সময় ধরে জন্ম নিবন্ধন সনদ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। বিশেষ করে সরকারি একটি ওয়েবসাইটের তথ্য উন্মুক্ত থাকার খবর প্রকাশের পর এই জটিলতা আরও বেড়েছে।
যদিও জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় বলছে, সার্ভার নিয়ে কোন জটিলতা নেই, বরং স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো ইচ্ছা করে অথবা অদক্ষতার কারণে সেবা দিতে পারছে না।
অন্যদিকে রাজস্ব ভাগাভাগি নিয়ে জটিলতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন বন্ধ রয়েছে প্রায় একমাস ধরে।
কিন্তু এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ে অনেক সাধারণ মানু বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
দিন দশেক হলো দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিপি সড়ক এলাকার একটি বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন শাকিলা বেগম নামের এক নারী। বয়সের ভারে নুয়ে পড়া শরীর দেখে ধারণা করা যায় তার বয়স ৮০ পেরিয়েছে। ঠিকানা না-জানা এই বৃদ্ধা বলছেন, তিনি ঢাকায় ছেলের বাসায় থাকতেন। কয়েক দিন আগে তাকে বাসে তুলে দিয়ে ছেলে বলেছে, ‘তুমি আর কখনো বাড়িতে আসার চেষ্টা করবে না। ’
শাকিলা বেগমকে উদ্ধার করে গতকাল শনিবার রাতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
হিলি সিপি সড়ক এলাকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জো উইলসন বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং উভয় দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলিনা থেকে নির্বাচিত এই কংগ্রেসম্যান বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলো।
কংগ্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো বলেছে, কৃষ্ণ সাগরে বেসামরিক শস্যবাহী জাহাজের বিরুদ্ধে হুমকি ‘অগ্রহণযোগ্য’। শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহারের পর মস্কো ও কিয়েভের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে জুমুয়াবার (২১ জুলাই) এ কথা বলেছে সে।
রাশিয়া গত সোমবার (১৭ জুলাই) ইউক্রেন শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বলেছে, কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের দিকে যাওয়া যেকোনো জাহাজকে তারা সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। এরপরই কিয়েভ রুশ নিয়ন্ত্রিত বন্দরগুলোর দ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ধার-দেনা করে ২ বছর আগে ৮ বিঘা জমিতে ১ হাজার ২০০টি কলাগাছ লাগিয়েছিলেন আবদুল মান্নান। ইতোমধ্যে গাছগুলোতে কলা ধরেছে। মাসখানেকের মধ্যে কলাগুলো নামিয়ে বিক্রি করার কথা। কিন্তু এর মধ্যেই তার প্রায় সবগুলো কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্বরা।
২০ জুলাই, বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাঘায় পদ্মা নদীর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের জামাত আলীর ছেলে আবদুল মান্নান। দুই বছর আগে ৮ বিঘা জমির মধ্যে ১ হাজার ২০০টি কলাগাছ রোপণ করেন তিনি। ইতোমধ্যেই সেই কলা ব বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
চলতি বছরের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ আমদানিকৃত পেট্রোলিয়াম তেল জাহাজ থেকে স্টোরেজ হাউজে আনলোড করার নতুন যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প কর্মকর্তা মনজেদ আলী শান্ত বলেন, দেশের জ্বালানি ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যে এসপিএম প্রকল্প উদ্বোধন করবেন। ’
প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ প বাকি অংশ পড়ুন...
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিষয়টি জানাজানি হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় অস্থায়ী শ্রমিক ছাউনি থেকে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, অপহৃতদের মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা নির্মাণকাজের ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছে। ঘটনার পর ওই এলাকায় অপহৃতদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার তারি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৬০% মানবাধিকার কর্মী মানবাধিকার রক্ষার কাজে বিভিন্ন হুমকির সম্মুখীন হন এবং তাদের কাজের ওপর বিধিনিষেধ দেয়া হয় এবং ব্যক্তিগতভাবে তারা শারীরিক ক্ষতির সম্মুখীন হন। সেন্টার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) -এর চার মাস ব্যাপী “চ্যালেঞ্জেস টু হিউম্যান রাইটস ডিফেন্ডারস ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার একটি হোটেলে গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান দেশের মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্ধেক কাপ কাঁচা মরিচে থাকে ৭ গ্রাম কার্বোহাইড্রেট, ১.৫ গ্রাম প্রোটিন, ১ গ্রাম ফাইবার ও ০.১৫ গ্রাম ফ্যাট। এ ছাড়া মরিচে রয়েছে ভিটামিন এ, সি, আয়রন ও পটাশিয়াম, যেগুলো নারী-পুরুষ নির্বিশেষে প্রয়োজনীয়। এগুলো বাদেও মরিচের রয়েছে নানা উপকারিতা।
ব্যবহার : বিভিন্ন ধরনের রান্না ও মুখরোচক খাবার তৈরি ছাড়াও মরিচ আচার তৈরির উপাদান হিসেবেও ব্যবহার হয়। শুধু মরিচের আচার খেতেও বেশ সুস্বাদু।
উপকারিতা : এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এগুলো করছে।
জুমুয়াবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জুমুয়াবার (২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকম-লীর সভায় এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে।’
জুমুয়াবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘সংবিধান অনুয বাকি অংশ পড়ুন...












