প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের লঙ্ঘন : ওবায়দুল
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জুমুয়াবার (২১ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকম-লীর সভায় এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারো চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের বিপরীতে যারা অবস্থান করছে তারা সাম্প্রদায়িক অপশক্তি, পাকিস্তান-আফগানিস্তানের বন্ধু, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা ষড়যন্ত্রকারী, এদের তৎপরতার কাছে সারেন্ডার (আত্মসমর্পণ) করব? সারেন্ডার করে এদেশের মাটি, বঙ্গবন্ধুর নেতৃত্ব, স্বাধীনতা, শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক বিজয়, উন্নয়ন অভিযাত্রা কি বিসর্জন দেব?’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।