নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যে বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার উৎসাহ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। তবে কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য উসকানিমূলক ও নিজ দলের সন্ত্রাসীদের আশকারা দেওয়ার শামিল। এর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাকে অচল করতে দেওয়া হবে না- ক্ষমতাসীন দলের নেতাদের এমন মনোভাব প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ঢাকা যে অচল হয়ে যেতে পারে, এই ভয় করছে সরকারই।’
বিরোধী দলের সভা- সমাবেশের আগে সরকার নিজেরাই বাস বন্ধ করে দিয়ে ঢাকা অচল করে দেয় বলেও মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশে একটা কিছু হচ্ছে। এমন কিছু, যা পরিস্থিতি বদলে দিতে পারে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেপ্টেম্বর অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে নিয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করবে আওয়ামী লীগ। তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময়সভায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ চায় সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু জনসমর্থনে অবিশ্বাসী বিএনপি নির্বাচনে সংঘাত করতে আগ্নেয়াস্ত্র মজুদ করছে। তিনি বলেন, জিয়াউর রহমান জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশের মোট নারী জনসংখ্যার বিশাল একটি অংশ ঘরের কাজের সঙ্গে যুক্ত। অথচ এ কাজকে অর্থমূল্য দিয়ে হিসাব করা হয় না। কিন্তু এখনই সময় গৃহিণীর কাজকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আওতাভুক্ত করার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বহুদিন আগে থেকেই বলছেন, যেসব নারী ঘরে কাজ করেন অর্থাৎ গৃহিণী তাদের কাজকে জিডিপির আওতায় নিয়ে আসা উচিত।
নারী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিরোধী দলের কর্মসূচি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ২৭শে জুলাই বিরোধী দলের সমাবেশের কারণে ইতিমধ্যে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা শান্তি সমাবেশ আহ্বান করে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সমাবেশে কী হবে সে চিন্তায় তারা গায়েবি মামলা দিতে শুরু করেছে। কাউকে কাউকে মারা যাওয়ার ২০ বছর পরেও মামলার আসামি করা হয়েছে। এই সরকার দেশে এভাবে একটি স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করেছে। তারা বলে জনগণের মালিকান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছর থেকে জমি কেনার খরচ অনেক বেড়ে গেছে। সবক্ষেত্রেই উৎসে কর বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করহার বাড়ানোর ঘোষণার পর গত ১৭ জুলাই ‘উৎসে কর বিধিমালা, ২০২৩’ এর সংশোধনের গেজেট প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড।
এখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এলাকায় জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ওপর উৎসে কর ৪ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের পৌরসভার অন্য এলাকায় এ হার ৩ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে। উপজেলা পর্যায়ের পৌরসভায় ৪ শতাংশ এবং অন্য এলাকা ১ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে তার নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এক বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কী ধরনের বিনিয়োগ তারা করতে পারেন, সে বিষয়ে জানতে আগ্রহী মার্কিন রাষ্ট্রদূত।
নৌপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি (পিটার হাস) তার প্রশংসা করেছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যক্রমেরও প্রশংসা করেছেন। দেশের স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই তারা কিছু দিন বিদেশিদের পেছনে ঘুরেছে- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তারা বিদেশিদের কাছ থেকে কোনও সায় পায়নি বলেও জানান তিনি।
সোমবার (২৪ জুলাই) রাতে ইতালিতে বসবাসরত দোহার-নবাবগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, আমরা বাংলাদেশে বা বিশ্বের অন্য কোনও দেশে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিই না। আমরা বিশ্বাস করি, বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।
সোমবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
ম্যাথিউ মিলার বলেছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি চলছিলো। বেগম জিয়ার আইনজীবী সাবেক অ্যার্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করছিলেন। মোহাম্মদ আলী বিচারকদের উদ্দেশ্যে বলেন, হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছে। বার বার বিষয়টি অবহিত করার পরও আমলেই নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এক্ষেত্রে ঔদ্ধত্য আচরন করছেন।
পাল্টা জবাবে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টে মামলার ওপর কোন স্থগিতা দেশ নেই। যেহে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় বুয়েট শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করে।
গত ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক শামীম আহমেদ আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে। গত ৫ ফেব্রুয়ারি এ মামলায় ১৬ জ বাকি অংশ পড়ুন...












