বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র : কংগ্রেসম্যান
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯১ শামসী সন , ২৩ জুলাই, ২০২৩ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জো উইলসন বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং উভয় দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলিনা থেকে নির্বাচিত এই কংগ্রেসম্যান বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলো।
কংগ্রেসম্যান উইলসন বলেছে, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সুবিধার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগীতার একটি বড় সুযোগ।
বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করার সময় সে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে দেশটির অগ্রগতি এবং দারিদ্র্য নিরসনে সাফল্য অর্জনের কথা উল্লেখ করে।
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ উল্লেখ করে উইলসন বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করে তিনি চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে।
ইমরান বলেন, সরকার সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করেছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে কাজ করে যাচ্ছে।
তিনি বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন এবং মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলিজাবেথ হর্স্ট তার বক্তব্যে বলেছে, বিগত পাঁচ দশকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ও বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং এই অংশীদারিত্বটি একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি দ্বারা উপস্থাপিত।
ব্রায়ান লুটি বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পথপ্রদর্শক নীতিকে স্বীকৃতি দেয়, সম্মান করে এবং সমর্থন করে- সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)