বান্দরবানে তিনজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯১ শামসী সন , ২৩ জুলাই, ২০২৩ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিষয়টি জানাজানি হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় অস্থায়ী শ্রমিক ছাউনি থেকে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, অপহৃতদের মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা নির্মাণকাজের ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছে। ঘটনার পর ওই এলাকায় অপহৃতদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার মিশুর হয়ে কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। গত ২০ জুলাই রাতে অস্থায়ী শ্রমিক ছাউনি থেকে অস্ত্রের মুখে তিন নির্মাণশ্রমিককে অপহরণ করা হয়। পরে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
ঠিকাদার মিশু বলেন, গত ২০ জুলাই রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন নির্মাণশ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ হিসেবে প্রথমে ১০ লাখ টাকা দাবি করলেও এখন আরও বেশি দাবি করছে। অপহৃতদের মধ্যে একজন সন্ত্রাসীদের কাছ থেকে পালিয়েছে বলে শুনেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)