আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ান ১ রিংগিত ২৩ টাকা ২০ পয়সা
সৌদির ১ রিয়াল ২৮ টাকা ২৩ পয়সা
মার্কিন ১ ডলার ১০৬ টাকা ৫৮ পয়সা
ইউরোপীয় ১ ইউরো ১০৩ টাকা ৬১ পয়সা
ব্রিটেনের ১ পাউন্ড ১১৫ টাকা ৬৫ পয়সা
সিঙ্গাপুরের ১ ডলার ৭৪ টাকা ৬৩ পয়সা
অস্ট্রেলিয়ান ১ ডলার ৬৯ টাকা ৬৬ পয়সা
নিউজিল্যান্ডের ১ ডলার ৬০ টাকা ৮৫ পয়সা
কানাডিয়ান ১ ডলার ৭৭ টাকা ৭৮ পয়সা
ইউ এ ই ১ দিরহাম ২৯ টাকা ৬৭ পয়সা
ওমানি ১ রিয়াল ২৭৮ টাকা ০০ পয়সা
বাহরাইনি ১ দিনার ২৮৫ টাকা ৮০ পয়সা
কাতারি ১ রিয়াল ২৯ টাকা ৫৬ পয়সা
কুয়েতি ১ দিনার ৩৪১ টাকা ৩৩ পয়সা
সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ ১০৮ টাকা ৬৭ পয়সা
দক্ষিণ আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাভার এলাকা থেকে হিজড়ার ছদ্মবেশে থাকা দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সেইসঙ্গে তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা রোহিঙ্গা। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সামনে কঠিন দিন। আমরা সেটা অতিক্রম করতে পারব। অতীতেও করেছি। আমাদের দলের সাহসী ক্যাপ্টেন আছে।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে এল, কে এল না, সেটা বিষয় নয়। আওয়ামী লীগ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
ওবায়দুল কাদের আরও বলেন, ঢাউস ইশতেহার দরকার নেই। সময়ের সঙ্গে বাস্তবতার আলোকে ইশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামীকাল বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব কালকের সমাবেশ লক্ষ্য করার জন্য, আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে’।
জুমুয়াবার কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা চাই খেলতে। আমি ফাইনাল খেলার কথা বাদ দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘জেদ ধরে লাভ নাই, আপনার সরকারের সময় শেষের দিকে চলে এসেছে। যাওয়ার সময় হয়ে গেছে। এবার নির্বাচন আপনি করতে পারবেন না। নির্বাচন করলে আপনি ফেঁসে যাবেন।’
জুমুয়াবার (২৯ সেপ্টেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমেরিকা কোর্টকেও ভিসানীতির আওতায় নিয়ে এসেছে। এ সরকার শেষের দিকে চলে এসেছে।তারা গত ১৫ বছর অনেক খারাপ কাজ করেছে। শে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘœ করলে প্রয়োজনে বাংলাদেশের যেকোনো নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছে। পাশাপাশি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ অন্য সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মিলারকে প্রশ্ন করে, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে নতুন করে আরও ভিসা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হিন্দু আইনে নারীদের অধিকার নিয়ে যে দুর্বলতা আছে, সেগুলো সংস্কারের দাবি জানিয়েছেন হিন্দু আইন সংস্কার পরিষদ। গতকাল জুমুয়াবার (২৯ সেপ্টেম্বর) সকালে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সভায় এই দাবি জানানো হয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেছে, হিন্দু আইনে পুরুষদের বহুবিবাহের বিধান থাকলেও নারীদের বিধবা বিবাহের বিধান নেই। একইসঙ্গে তালাক বা বিবাহ বিচ্ছেদের সুযোগও আইনে রাখা হয়নি, যা অনেকটা মানবাধিকারের লঙ্ঘন।
পিতার সম্পত্তিতে কন্যা সন্তানের অধিকারের বিষয়টিও উঠে আসে আলোচনায়। বলা হয়, হিন্দু আইনে সম্পত্তিতে কন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন ভিসানীতির ফলে বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার দলীয় লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি নাকি বিপদে আছে। আসলে বিএনপি কোনো বিপদে নেই বরং বিএনপির আন্দোলন আরও শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের জন্য লজ্জার। এর জন্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীবাসীর প্রতি ২ ঘণ্টার যাত্রাপথের ৪৬ মিনিটই কাটে যানজটে বসে থেকে। যার ফলে নাগরিকদের অতিরিক্ত সময় নষ্ট হয়, কাজে ব্যাঘাত ঘটে। আর বায়ুদূষণ জনিতরোগের কারণে প্রতিবছর জনপ্রতি ৪ হাজার টাকা খরচ করেন নগরবাসী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে রিডিউসিং পলিউশন ফর গ্রিনিং সিটিস শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সিপিডি জানায়, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ মানুষই মনে করে গত ২-৩ বছরের বায়ু দূষণের পরিমাণ আরও বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করছে এই সময়ে প্লাস্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঋণ পরিশোধ করছেন না ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিরা। বছরের পর বছর এসব খেলাপিদের কাছ থেকে ব্যাংকগুলো টাকা আদায় করতে পারছে না। টাকা আদায় তো দূরে থাক, উল্টো তাদের আবার ঋণ দিতে হচ্ছে। উদ্বেগের খবর হলো, মোট খেলাপি ঋণের ৫১ শতাংশই আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। যার পরিমাণ ৬৬ হাজার ৯৪২ কোটি টাকা। এর মধ্যে তিন মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র ৭৬ কোটি টাকা। তবে এক টাকাও আদায় করতে পারেনি ১২টি বাণিজ্যিক ব্যাংক।
ব্যাংক খাত নিয়ন্ত্রক সংশ্লিষ্টরা বলেছেন, ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষগুলোর অপরিণামদর্শী সিদ্ বাকি অংশ পড়ুন...












