নিজস্ব প্রতিবেদক:
অর্থনীতি, বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও মেক্সিকোর সেক্রেটারি অব ইকোনমি রাকেল বুয়েনরোস্ট্রোর মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রায় পাঁচ দশকের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে এই ধরনের বৈঠক এটিই প্রথম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মেক্সিকোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিপু মুনশি ও রাকেল বুয়েনরোস্ট্রো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ বছরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) সাড়ে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রতি ডলারের দাম ১০৮ টাকা ৮৪ পয়সা ধরা হলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৮ হাজার ৮১৩ কোটি ৮৪ লাখ টাকা। বাংলাদেশের জন্য এই অর্থ পাইপলাইনে রয়েছে।
এআইআইবি’র বোর্ড অব ডাইরেক্টরস এবং ৮ম বার্ষিক সভায় এ তথ্য তুলে ধরা হয়। মিশরের শারম আল শেখে ২৫ ও ২৬ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক সভায় জলবায়ু অর্থায়ন এবং পাবলিক ও প্রাইভেট বিনিয়োগের মধ্যে সেতু বন্ধনের ওপরে জোর দেওয়া হয়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩ প্রতিবেদন অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বের সব মানুষের গড় আয়ু ২ বছর ৪ মাস কমছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একজন নাগরিকের গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ুদূষণ বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩’-এ এসব তথ্য উঠেছে বলে জানায় বাপা।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিল্প, কৃষি ও সেবাসহ সব খাতের কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এক দশক ধরে নারীদের জন্য সংকুচিত হচ্ছে শহরের কর্মসংস্থান, যার প্রভাবে শহরকেন্দ্রিক কর্মে নারীর অংশগ্রহণ কমেছে। বিপরীতে এ সময়ে গ্রামে বেড়েছে তাদের কর্মসংস্থান। এছাড়া অনেকে বিদেশে পাড়ি দিচ্ছেন অভিবাসী হিসেবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে নারীর শহরকেন্দ্রিক কর্মসংস্থান হ্রাস ও গ্রামাঞ্চলে বৃদ্ধি পাওয়ার পরিসংখ্যানের ভিত্তিতে খাতসংশ্লিষ্টরা বলছেন, শহরে শিল্পায়নের প্রসার, কর্মক্ষেত্রের পরিসর
ব বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
টানা কয়েকদিনের বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত তিনদিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৭২ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৪ সেন্টিমিটার বেড়েছে।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৯৪ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার এক.৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২.৯০ মিটার)। এই পয়েন্টে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪২ সেন্টিমিটার।
অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে সমতল রেকর্ড কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়ার কারণে বাংলাদেশি রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন, গুজব বাতাসে ভাসছে।
জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন, এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, বিষয়টি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদায়ী প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন বিরোধিতা করছে। এ কারণে আমরা এই ভিসানীতিতে বিচলিত নই।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আমেরিকা যাইনি কখনো। ভবিষ্যতেও কখনো যাবো না।
বিদায়ী প্রধান বিচারক বলেন, আমি প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে বিচার বিভাগের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছি। কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ান ১ রিংগিত ২৪ টাকা ২০ পয়সা
সৌদির ১ রিয়াল ২৯ টাকা ২৭ পয়সা
মার্কিন ১ ডলার ১১২ টাকা ১ পয়সা
ইউরোপীয় ১ ইউরো ১১৬ টাকা ১৬ পয়সা
ইতালিয়ান ১ ইউরো ১২২ টাকা ৫০ পয়সা
ব্রিটেনের ১ পাউন্ড ১৩৪ টাকা ৫০ পয়সা
সিঙ্গাপুরের ১ ডলার ৮০ টাকা ৪০ পয়সা
অস্ট্রেলিয়ান ১ ডলার ৭০ টাকা ২৫ পয়সা
কানাডিয়ান ১ ডলার ৭৯ টাকা ৫ পয়সা
ইউ এ ই ১ দিরহাম ২৯ টাকা ৮০ পয়সা
বাহরাইনি ১ দিনার ২৯০ টাকা ১৯ পয়সা
কাতারি ১ রিয়াল ৩১ টাকা ৩১ পয়সা
কুয়েতি ১ দিনার ৩৭০ টাকা ৯১ পয়সা
দক্ষিণ আফ্রিকান ১ রান্ড ৫ টাকা ৮৫ পয়সা
জাপানি ১ ইয়েন ০.৭৩৩ টাকা
ইন্ডিয়ান ১ রুপি ১ টাকা ২৯.৭২ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কেউ যাতে সন্দেহ না করে সে জন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করতো। এরপর বেরিয়ে পড়তো চুরি বা ছিনতাইয়ে। রাজধানীর মিরপুর থেকে এমনই এক ছিনতাইকারী মুক্তা বেগমকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ।
গত রোববার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মুক্তা পেশাদার ছিনতাইকারী। মায়ের সাথে থেকেই ছোটখাটো চুরি করা শুরু করে। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে মুক্তা একজনকে সাথে নিয়ে পুরোদমে ছিনতাই শুরু করে। মানুষের সন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার ভাই শামীম ইস্কান্দারের করা আবেদনটি প্রকাশ্যে এনেছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তিনি সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের পক্ষে আবেদনটি গ্রহণ করা হয় বলেও সাংবাদিকদের জানান খালেদা জিয়ার এ আইনজীবী।
স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর দেওয়া আবেদনে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার লিখেছেন, বর্তমানে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ৩৫ তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে সেমিনার শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি এখনো নিচ্ছি। আমি আশ্বস্ত করছি আগেও আশ্বস্ত করেছি, কোনো ঘটনায় আমাদের কোনো সদস্যও যদি জড়িত থাকে তাকে বাকি অংশ পড়ুন...












