হিজড়ার ছদ্মবেশে ইয়াবার কারবার করতো ২ রোহিঙ্গা
সাভার এলাকা থেকে হিজড়ার ছদ্মবেশে থাকা দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সেইসঙ্গে তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতকাল জুমুয়াবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা রোহিঙ্গা। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো।
তিনি আরও বলেন, তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।