৭২ ঘণ্টা পার হয়ে গেছে, আপনারা সেমিফাইনালে পরাজিত -তথ্যমন্ত্রী
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামীকাল বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব কালকের সমাবেশ লক্ষ্য করার জন্য, আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে’।
জুমুয়াবার কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা চাই খেলতে। আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। সেমিফাইনালের পড়ে ফাইনাল খেলতে পারবেন কি না সেই শঙ্কা আছে। আপনারা আসুন আর না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে’।
ড. হাছান মাহমুদ আর বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন ভন্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে, নির্বাচন ভন্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা হচ্ছে, যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াত ছাগলের তিন নম্বর বাচ্চা, ছাগলের তিন নম্বর ছানা’।
তিনি বলেন, ‘যারা তাদের বাতাস দিচ্ছে আর সেই বাতাসে ফখরুল সাহেব লাফায়, আমীর খসরু সাহেব লাফায়, সাথে শ্যামা ওবায়েদ, নিপুণ রায় লাফায়। এই লাফালাফি করে কোনো লাভ হবে না। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না শুধু লাফায়, আপনারা শুধু লাফাতেই থাকবেন’।
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই নির্বাচনে আবার ধস নামানো বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতার আসনে বসবেন। আপনারা যেমন ২০১৪ সালের নির্বাচন বর্জন করে ভেবেছিলেন সরকার টিকবে না, ’১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভেবেছিলেন সরকার টিকবে না, সাড়ে চার বছর পূর্ণ করেছি আর তিন মাসের মাথায় পাঁচ বছর পূর্ণ হবে। আগামী নির্বাচনেও আসলে ভালো, না আসলে কোনো অসুবিধা নেই। আমরা চাই আপনারা আসুন নির্বাচনে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)