ঋণ পরিশোধ করছেন না শীর্ষ খেলাপিরা
, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঋণ পরিশোধ করছেন না ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিরা। বছরের পর বছর এসব খেলাপিদের কাছ থেকে ব্যাংকগুলো টাকা আদায় করতে পারছে না। টাকা আদায় তো দূরে থাক, উল্টো তাদের আবার ঋণ দিতে হচ্ছে। উদ্বেগের খবর হলো, মোট খেলাপি ঋণের ৫১ শতাংশই আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। যার পরিমাণ ৬৬ হাজার ৯৪২ কোটি টাকা। এর মধ্যে তিন মাসে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে মাত্র ৭৬ কোটি টাকা। তবে এক টাকাও আদায় করতে পারেনি ১২টি বাণিজ্যিক ব্যাংক।
ব্যাংক খাত নিয়ন্ত্রক সংশ্লিষ্টরা বলেছেন, ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষগুলোর অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে ১৪ বাণিজ্যিক ব্যাংকে এসব শীর্ষ খেলাপি সৃষ্টি হয়। ভুক্তভোগী ব্যাংকগুলো এসব খেলাপির কাছ থেকে পুরোনো ঋণ আদায় তো দূরের কথা, উল্টো গত তিন মাসে তাদের অনুকূলে নতুন করে ঋণ দিয়ে আগের খেলাপির মোট অঙ্কটা আরও ১০০ কোটি টাকার বেশি বাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংকগুলোর একটি এমওইউ আছে। প্রতিবছরই তাদের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছ থেকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়। কিন্তু কোনো সময়ই এ লক্ষ্যমাত্রা আদায় করা সম্ভব হয় না। কারণ শীর্ষ ঋণখেলাপিদের বেশির ভাগই প্রভাবশালী। তারা নানা কৌশলে বছরের পর বছর ঋণ পরিশোধ না করে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোনো শক্ত পদক্ষেপও নেয়া যায় না।
ব্যাংকাররা জানিয়েছেন, একশ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন; কিন্তু তারা তা পরিশোধ করছেন না। এদের অনেকেই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং সরকার ঘনিষ্ঠ। তবে প্রভাব বিস্তার করে ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে তারা বছরের পর বছর ব্যাংকের খাতায় ঋণখেলাপি। এদের অনেকের ঋণ আবার কুঋণের পর্যায়েও চলে গেছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে; কিন্তু আইনের দীর্ঘসূত্রতায় তা নিষ্পত্তি হচ্ছে না। ঋণ আদায় করতে না পেরে তাদের নতুন ঋণ দেয়ার সক্ষমতা কমে যাচ্ছে। এমনকি প্রভাব বিস্তার করার কারণে সরকারি আদেশে তাদের অনেকের মন্দ ঋণের সুদ মওকুফও করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)