নিজস্ব প্রতিবেদক:
মেয়েরা চাকরিতে যাওয়ার কারণে বিবাহবিচ্ছেদ বেড়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার। আর তার এক মন্তব্যেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।
আনোয়ারের মতে পাকিস্তানে গত ৩ বছর বিবাহবিচ্ছেদ অন্তত ৩০ শতাংশ বেড়েছে। যার মূলে রয়েছে দেশটিতে নারীদের কাজে অংশ নেয়া।
আনোয়ার বলেন, পাকিস্তানে নারীরা চাকরি করা শুরু করেছে, এরপর গত ৩ বছরে অন্তত ৩০ শতাংশ বিবাহবিচ্ছেদ বেড়েছে। স্ত্রীরা বলে, তুমি জাহান্নামে যাও আমি এখন নিজে উপার্জন করতে পারি। আমি ঘর নিজেই চালাতে পারি। এটা আসলে একটা গেম প্ল্যান, আপনি সঠিক নির্দেশনা না পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীকে কোনো ধরনের বাড়তি সুযোগ নিতে দেওয়া হবে না। অবাধ-সুষ্ঠু-গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আশাশুনি উপজেলার এই নির্বাচন হবে সারা দেশে একটি মডেল নির্বাচন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক মুহূর্তে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এসব কথা বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুর্মূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ দুর্দশা বিবেচনা করে বর্তমা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে।
গত রোববার (১৯ মে) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। পল্টন থানায় করা মামলায় ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা। এবার দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন খামারিরা। এক্ষেত্রে গো-খাদ্যের ২০-৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি এবং সার্বিক লালন-পালন ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে সামনে আনছেন তারা।
খামারিরা জানিয়েছেন, কয়েক দফা পশুখাদ্যের দাম বাড়ার পর আর কমেনি। পাশাপাশি ফসলের মৌসুম হওয়ায় বেড়েছে শ্রমিকের বেতন। বিদ্যুৎ সরবরাহে বাড়ছে বিল। বাড়তি যতœ নিতে গিয়ে লালন-পালনের ব্যয়ও বেড়েছে। তাই গতবারের তুলনায় এবার দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন খামারিরা।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের (তদারকি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে (মন্ত্রিসভা বৈঠকে) নির্ধারিত ইস্যুর বাইরে দুটি বিষয় ছিল। তার মধ্যে প্রধানমন্ত্রী বাণিজ্য প্রতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৬ সালে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা ছিল ৩৬৩টি। এরপর ধারাবাহিকভাবে কমতে থাকে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা। ওই সময় তিন বছরের ব্যবধানে চট্টগ্রামে বন্ধ হয়ে যায় অন্তত ৫৪টি সচল কারখানা। ২০১৯ সালে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা নেমে আসে ৩০৯টিতে। এরপর লকডাউনের কারণে ২০২০ সালে এসে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানা আরও কমে যায়। আগের বছরের তুলনায় ২০টি কারখানা কমে চট্টগ্রামে সচল তৈরি পোশাক কারখানার সংখ্যা এসে উপনীত হয় ২৮৯টিতে।
এরপর এখন আবার চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। ২০২০ সা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামী ২৫ মে এর মধ্যে দাবি না মানা হলে ২৬ মে মানববন্ধন, সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে ২৮ মে ২ ঘণ্টা ও ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন পালনের হুমকি দিয়েছেন শিক্ষকরা। তবে এই কর্মবিরতির মধ্যে পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকরা। তাদের তিন দফা দাবি হলো- বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সাড়ে চার বছর ধরে বাংলাদেশ দাবি করে আসছিল যে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আউটসোর্সিংয়ের কাজ হয় বাংলাদেশ থেকে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইন্টারনেট সোসাইটির ২০১৯-এর ডিসেম্বরের একটি রিপোর্টে বলা হয়েছিল, পৃথিবীর প্রায় ২৪% আউটসোর্সিংয়ের কাজ করে ভারতের ফ্রিল্যান্সাররা; আর এর পরেই ১৬% কাজের ভাগ নিয়ে বাংলাদেশিদের অবস্থান। বিভিন্ন কান্ট্রি-ব্র্যান্ডিং প্রেজেন্টেশনে এটা বলে এসেছিল বাংলাদেশ এতদিন।
বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর মনে করেন, এর প্রধান কারণ হচ্ছে- নতুন নতুন টেকনোলজিতে আমাদের দক্ষতা অর্জন বা বৃদ্ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী বাজেটে প্রাথমিকভাবে ১২ ধরনের পণ্যে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট বসানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাষায় যা স্ট্যান্ডার্ড ভ্যাট রেট। এর ফলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাটের হার হবে ১৫ শতাংশ (যেসব পণ্যের জন্য নির্ধারণ হবে)। যে কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভ্যাটের অভিন্ন হারের মতো কয়েকটি খাতে ভ্যাট অব্যাহতিও ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে আয়কর, শুল্ক খাতসহ রাজস্ব অব্যাহতি সুবিধা ধা বাকি অংশ পড়ুন...
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নেন, চলে দুপুর পর্যন্ত। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, আটোরিকশা বন্ধের প্রতিবাদে রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে এসে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করলে যানজট সৃষ্টি হওয়ায় তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামায পড়তে যাওয়ার পথে একদল পাগলা কুকুরের কামড়ে ইজাজুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।
নান্দাইল মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহম্মদ সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইজাজুল ইসলামের মা-বাবা কেউ নেই। তিনি বিয়ে করেননি। পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি এসিআই ক বাকি অংশ পড়ুন...












