কুরবানির পশুর দামে প্রভাব ফেলবে বাড়তি উৎপাদন খরচ
-বছরের ব্যবধানে পশুখাদ্যের দাম বেড়েছে ২০ শতাংশ
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২১ মে, ২০২৪ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা। এবার দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন খামারিরা। এক্ষেত্রে গো-খাদ্যের ২০-৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি এবং সার্বিক লালন-পালন ব্যয় বেড়ে যাওয়াকে কারণ হিসেবে সামনে আনছেন তারা।
খামারিরা জানিয়েছেন, কয়েক দফা পশুখাদ্যের দাম বাড়ার পর আর কমেনি। পাশাপাশি ফসলের মৌসুম হওয়ায় বেড়েছে শ্রমিকের বেতন। বিদ্যুৎ সরবরাহে বাড়ছে বিল। বাড়তি যতœ নিতে গিয়ে লালন-পালনের ব্যয়ও বেড়েছে। তাই গতবারের তুলনায় এবার দাম কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন খামারিরা।
তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে এবার অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা ভালো না। তাই পশুর চাহিদা কমে গিয়ে বিক্রি আগের তুলনায় বেশি নাও হতে পারে। এতে অনেক পশু অবিক্রীত থেকে যেতে পারে। ফলে বিপাকে পড়তে পারেন খামারিরা।
পশুর খাবারের দাম নিয়মিত প্রকাশ করে থাকে ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন)। সংস্থাটির তথ্যমতে, বছরের ব্যবধানে পশুখাদ্যের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। এ বিষয়ে সংস্থাটির প্রধান সমন্বয়ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিভাগের অধ্যাপক ড. মুহিউদ্দীন বলেন, ‘আমাদের মূলত সয়ামিল, ভুট্টা ও গম আমদানি করতে হয়। এখন আমরা পুরোপুরি আমদানিনির্ভর না। তবে বিশ্ববাজারের চেয়ে দেশে সবসময় ১০ শতাংশ বেশি দাম থাকে। গত বছরের মার্চের পর বিশ্ববাজারে বাড়ার কারণে দেশে দাম বাড়লেও পরে আর কমেনি। গতবারের তুলনায় এবার পশুখাদ্যের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ পর্যন্ত।’
খামারিরাও উৎপাদন ব্যয় বাড়ায় বাড়তি দাম না পেলে লোকসানে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে বগুড়ার ভান্ডার এগ্রোর মালিক বিপ্লব বলেন, ‘এবার পশুর খাবারের দাম বেড়েছে ৩০-৪০ শতাংশ। গরমের কারণে সবসময় ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎ বিল বেশি আসছে। তাও গরমে অনেকের গরু মারা যাচ্ছে। গরু খাবার কম খাচ্ছে। ফলে ওজন কমে যাচ্ছে। তাই এত ব্যয়ের পর এবার বাড়তি দাম না পেলে আমাদের লস হয়ে যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)