নিজস্ব প্রতিবেদক:
মির্জা ফখরুল বলেন, আজও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের সকল ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকরা ন্যায্য মুজুরি পাচ্ছে না, দ্রব্যমূল্যের প্রকোপে মানবেতর জীবন-যাপন করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেওয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপসহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তা রক্ষায় এই দলটি প্রতিশ্রুতি পালনে কখেনোই পিছপা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, চলমান তাপদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে।
রাত ৮টার পর দোকান বন্ধ রাখার এ নিয়ম যে নতুন নয়, সে কথা মনে করিয়ে দিয়ে মেয়র তাপস বলেন, আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। ফলে আজ থেকে আবারও ইলিশ ধরতে নামবেন জেলেরা।
নিষেধাজ্ঞা শেষে নৌকা ও জাল নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেছে বরিশাল, ভোলাসহ উপকূলীয় অঞ্চলের জেলেদের।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস নিষেধাজ্ঞা থাকায় তাদের ধার করে সংসার চালাতে হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হয়ে আসায় তারা এখন ইলিশ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বরিশাল বিভাগীয় মৎস্য অফিস জানিয়েছে, এবার ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সময়ে ৮১৮টি অভিযানে ১২.৪৪ মেট্রিক টন জাটকা ইলিশ জব্দ করা হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাস মালিকদের বিশেষ সুবিধা দিতেই রেয়াত সুবিধা প্রত্যাহারের নামে বাসের চেয়ে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলের লোকসান কমানো সম্ভব নয়।
তিনি বলেন, এর আগেও কয়েক দফা ভাড়া বাড়িয়ে লোকসান লাঘব করতে ব্যর্থ হয়েছে। রেল বড় বড় প্রকল্প নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কবর থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মরদেহ ও কঙ্কাল চুরি রোধে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর বেঞ্চ এই রুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এপ্রিলের প্রথম দিনে উত্তরাঞ্চল দিয়ে শুরু হয়েছিল মৃদু তাপপ্রবাহ। ওই তাপপ্রবাহ গতকাল সোমবার দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে। তবে ২১ জেলার অধিবাসীরা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সিলেট ও নেত্রকোনা জেলায় তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা যথাক্রমে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সরকারের কাছে দেওয়া তাদের প্রতিবেদন থেকে জানা যায়, তাপপ্রবাহের কারণে সারা দেশের অন্তত ৭০ শতাংশ মানুষ সবচেয়ে কষ্ট ও বিপদে আছেন। এর বড় অংশ প বাকি অংশ পড়ুন...
সাদাসহ হালকা রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে। তবে সাদা পোশাকে ময়লাও হয় বেশি, আবার ঘামের দাগ বসে হলদেটে হয়ে যায়। যা দেখতেও বাজে লাগে। তাহলে উপায় কি? জানুন সাদা পোশাক থেকে জেদি দাগ তুলবেন কিভাবে-
সাদা পোশাক পরিষ্কারের আগে দাগ লাগা অংশটি ভিজিয়ে রাখুন বেকিং সোডা মেশানো পানিতে। তারপর ডিটারজেন্টে ভিজিয়ে রেখে কেচে ফেলুন। আর অবশ্যই সাদা পোশাক ভালো রাখতে সঠিক ডিটারজেন্ট বেছে নিতে হবে।
সাদা পোশাক অন্যান্য পোশাকের সঙ্গে ভিজিয়ে রাখবেন না। আলাদা করে কাচতে হবে। অন্যান্য রঙিন পোশাকের সঙ্গে মিশিয়ে ফেললে চলবে না। ওয়াশিং মেশিনে দিলেও সেই এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভিয়েতনাম যুদ্ধের মাঝখানে তৎকালীন সরকারের মুখপাত্র হেনরি কিসিঞ্জার বলেছিলো: সামরিক বাহিনী, প্রচলিত অর্থে, যুদ্ধে জয়ী হলেই কেবল বিজয়ী হয়। অন্যথায় তারা সবসময়ই পরাজিত থাকে। পক্ষান্তরে, যুদ্ধের পক্ষপাতীরা যুদ্ধ ছেড়ে দিলেই হেরে যায়। অন্যথায়, তারা সবসময় জয়ী থাকে।
এই শব্দটিতে ভিয়েত কংদের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হতাশার গন্ধ ছিল, এখন বিজয়ের রহস্যে পরিণত হয়েছে। অবশ্য আজকাল মনে করা হচ্ছে যে আমেরিকার সেনাবাহিনী পক্ষপাতীদের মতোই কাজ করে।
এখন ভিয়েতনাম যুদ্ধের কয়েক দশক পর, যুদ্ধের সময় ভিয়েতনাম গেরিলাদের কাছে পৌ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বেশ কিছু টর্নেডো আঘাত হেনেছে। এতে বহু প্রাণহানী ঘটেছে, আহত হয়েছে কয়েক ডজন।
টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।
ওকলাহোমার গভর্নর কেভিন বলেছে, টর্নেডো যে ধ্বংস চালিয়েছে তা বিশ্বাসের পর্যায়ে নয়। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছে। এখনো বিশ হাজার বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার শ্যামনগরে প্রচ- তাপদাহে চিংড়ি ঘেরে মড়ক দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চিংড়ি চাষিরা।
মৎস্য বিভাগ জানিয়েছে, প্রচ- তাপদাহ, পর্যাপ্ত পানির অভাব, অতিরিক্ত লবণাক্ততাসহ নানাবিধ কারণে ঘেরে বাগদা চিংড়ি মরে যাচ্ছে।
শ্যামনগর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ১৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বাগদা ও ১১০ হেক্টর জমিতে গলদা চিংড়ির চাষ হয়। ছোট-বড় মিলিয়ে বাগদা চিংড়ি ঘেরের সংখ্যা ১৬ হাজার ৩২৮ ও গলদা চাষের ঘের আছে ১ হাজার ৪১০টি।
উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া এলাকার ঘের ব্যবসায়ী মাহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বেড়েই চলেছে তাপমাত্রা। ভাঙছে আগের সব রেকর্ড। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গেছে। একইভাবে ঢাকার তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। তবে ২ বা ৩ মে সিলেটে ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছু সময়ের জন্য কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।
ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৩ ডিগ্রি, যা রোববার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার ছিল ৩৭.৪ ডিগ্রি।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৪০ ডিগ্র বাকি অংশ পড়ুন...












