নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে প্রায় ৫০ বিষয়ে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। গত সোমবার আইএমএফের বোর্ড সভায় এ প্রতিশ্রুতি দেওয়া হয়।
২০২৬ সালের মধ্যে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত আট শতাংশ ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোয় খেলাপির অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনতে সরকার দিক নির্দেশনা দিয়েছে।
এটি কার্যকর করতে ব্যাংকের আইন বিভাগকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ঋণ আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়।
সরকার এক বিবৃতিতে আইএমএফকে বলেছে, আমরা আইএম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত এবং এক হাজার ৮৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, পবিত্র ঈদুল আজহায় যাতায়াতে দেশের সড়ক-মহাসড়কে ৩০৯টি দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত এবং ১৮৪০ জন আহত হয়েছেন। এসময় রেলপথে ২২টি দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৬ জন আহত এবং ৬ জন নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শহরের নির্ধারিত আয়ের মানুষ খুব বেশি চাপে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মানুষের কাছে টাকা আছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, গত তিন মাসে দুই বিলিয়ন করে রেমিট্যান্স এসেছে। যেটা পয়েন্ট টু পয়েন্ট ৩৮ শতাংশ গত বছরের এই সময় থেকে বেশি। এই পুরো দুই বিলিয়নই কিন্তু একেবারে গ্রামের অর্থনীতিতে গিয়ে হিট করে। এই রেমিট্যান্সটা শহরে আসে না, কোনো ব্যাংকে আসে না, গ্রামে চলে যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সপ্তম শ্রেণির পাঠ্যবই থেকে ব্যাপক সমালোচিত ‘শরীফার গল্প’ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের জন্য যে বই ছাপানো হবে, সেখানে এ গল্পের জায়গায় হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে নতুন একটি গল্প রাখা হবে। বিশেষজ্ঞ কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মশিউজ্জামান বলেন, আমরা এ নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এ তালিকায় ব্যাংক খাতের ঋণ জালিয়াতিতে আলোচিত সাদ মুসা গ্রুপ, এননটেক্স গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপ, মাইশা গ্রুপ, রতনপুর গ্রুপসহ বিভিন্ন গ্রুপের নাম রয়েছে। শীর্ষ খেলাপিদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি মালিকানার জনতা এবং বেসরকারি মালিকানার ন্যাশনাল ব্যাংক। দুটি ব্যাংকের অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে।
এদিকে ব্যাংকের শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের মধ্যঅঞ্চলে ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির অনেক এলাকাতেই বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে জানা গেছে, ভারী বৃষ্টিতে হুনানপ্রদেশে একটি গ্রামে ভূমিধসের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।
বলা হয়, রোববার সকালের দিকে চারটি বাড়ি ভেঙে পড়ে ও আটজন নিখোঁজ হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে তীব্র বৈরী আবহাওয়ার সম্মুখীন হচ্ছে চীন। দেশটিতে কোথাও দেখা যাচ্ছে বন্যা, আবার কোথাও তাপপ্রবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দকৃত দুটি জিপ গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, গাড়ির জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার আসামি অগ্রণী ব্যাংকের কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম। তিনি সিবিএ নেতা।
সোমবার দুদকের উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এজাহারে উল্লেখ করা হয়, জিপ গাড়ি দুটি অগ্র বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদার আসছে ভারতীয় চিনি। শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনি দেশে ঢোকার পর খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হওয়ায় চিনি চোরাচালানে যুক্ত হয়ে পড়েছে ছাত্রলীগের নেতারা। অভিযোগ রয়েছে, পুলিশ-বিজিবিকে ‘ম্যানেজ’ করে চিনি চোরাচালানে সহায়তা করছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। চোরাকারবারিদের সঙ্গে বনিবনা না হলে চালানের গাড়ি ছিনতাইও করছে তারা। চোরাচালানে নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। তবে সম্প্রতি চিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের চার বিভাগের ভারি বৃষ্টি ঝরতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ও আগামীকাল বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছুজায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কর্মীদের দল আর বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের নিজের দলেই গণতন্ত্র নেই, আছে অভ্যন্তরীণ কোন্দল আর মধ্যরাতে পদায়ন।
গত সোমবার (২৪ জুন) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতাদের দল নয়, কর্মীদের দল। এখানে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। এখানেই অন্য দলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। সেই কারণে যখনই শেখ হাসিনাকে গ্রেপ্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনগণের সম্মতি ছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশের ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
একটি প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে ভারতের অনৈতিক সমর্থনের কৃতজ্ঞতাস্বরূপ প্রতিদান হিসেবে গোপন প্রতিশ্রুতি মোতাবেক দাসখত লিখে দিতে সরকার ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
গত সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ অভিযো বাকি অংশ পড়ুন...












