কবর থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধে হাইকোর্টের রুল
কবর থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মরদেহ ও কঙ্কাল চুরি রোধে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে মওসুসের চেয়ারম্যান আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া গত ১৪ মার্চ রিটটি দায়ের করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।