নিজস্ব প্রতিবেদক:
দেশে ডলারের প্রবাহ বাড়াতে রপ্তানিকারকদের আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানি আয় যখনই দেশে আনবে, ওই দিনের দর পাবেন তারা। এতে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ বাড়ল রপ্তানি খাতের উদ্যোক্তাদের। গত সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত আগের সার্কুলারের রেফারেন্সে নতুন এ নির্দেশনা জারি করেছে।
জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক কয়েকদিন আগে এক্সচেঞ্জ রেটের ‘ক্রলিং পেগ’ বাস্তবায়ন করতে গিয়ে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে দেয়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নির্দেশনার কারণে ডলারের দাম কম পাচ্ছিলেন রপ্তানিকারকের বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটকেন্দ্রের দরজা-জানালা ভেঙে কক্ষে ঢুকে জাল ভোট দেয়ার সময় পোলিং এজেন্টসহ ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার উপজেলার বাদৈর ইউনিয়ন হাতুরাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়।
বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কলঙ্কিত ইতিহাসের অংশ হয়ে শেষ হলো কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম নির্বাচন। নির্বাচনে সহিংসতা হয়েছে। এতে সফুর আলম (৩৫) নামের একজন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ মে) দুপুরে ভোটগ্রহণ চলাকালে সহিংসতার এ ঘটনা ঘটে।
এ ঘটনার ঘণ্টাখানেক পর পশ্চিম পোকখালী মালমুরাপাড়া এলাকার কেন্দ্রে সহিংসতা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় মৌলভী মুহাম্মদ আলম নামের একজনের নেতৃত্বে সফুর আলমের বাড়িতে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধায় দীর্ঘ প্রায় দুই যুগের বেশি সময় ধরে পাঁচ রেলস্টেশন বন্ধ রয়েছে। ফলে স্লিপার, ফিসপ্লেট, নাট-বল্টু ও লোহার ইস্পাত জং ধরে নষ্ট হওয়াসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। পাশাপাশি রেলের জমিতে গড়ে উঠছে ব্যক্তি মালিকাধীন ভবন।
বন্ধ স্টেশনগুলো হলো- তিস্তামুখঘাট, ভরতখালী, বালাসীঘাট, আনন্দবাজার ও কঞ্চিপাড়া। এ পাঁচ স্টেশনের দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এ রুটে রেলওয়ে ফেরি বন্ধ থাকায় স্টেশনগুলোও বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৩৮ সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট থেকে জামালপুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কাঁচা কাঁঠালের তরকারি বাঙালি খাবার হিসেবে বেশ জনপ্রিয়। এটি নিরামিষ গোশত নামেও পরিচিত। কাঁঠাল সামগ্রিক স্বাস্থ্যের জন্যই উপকারী, বিশেষ করে চোখের জন্য বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর।
১. ভিটামিন এ সমৃদ্ধ : আপনার দৃষ্টি রক্ষা এবং উন্নত করতে খাদ্যতালিকায় কাঁঠাল যোগ করুন। কারণ এটি ভিটামিন এ সমৃদ্ধ যা আপনার চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে।
২. রেটিনার অবক্ষয় রোধ করে : যেহেতু এটি ভিটামিন এ সমৃদ্ধ, তাই আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা বা পাকা কাঁঠাল যোগ করলে তা আপনার রেটিনার অবক্ষয় রোধ করতে পারে, এইভাবে বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী নাফিজা মোবারক মাদিহা (৮) ও তার আপন ভাই ওমরের (৫) মৃত্যু হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে ওমর পানিতে পড়ে যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে।
এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষ বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ ম-ল (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ম-ল নবাবপুরের চরদক্ষিণ বাড়ির বাসিন্দা।
ভোটকেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান জানান, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইউসুফ ম-ল।
এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক শ্রেণিতে রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৮তম। বাংলাদেশের মতপ্রকাশের স্কোর ১২। গত এক দশকে এই স্কোর কমেছে ১০ পয়েন্ট।
আর্টিকেল নাইনটিনের 'বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন-২০২৩'-এ এই চিত্র উঠে এসেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি তুলে ধরা হয়।
বাংলাদেশে এই প্রথমবারের মতো এই প্রতিবেদন প্রকাশের জন্য আর্টিকেল নাইনটিনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কোনো আপডেট নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমার কাছে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। যতটুকু শুনছি, আনারের মোবাইলটাও বন্ধ আছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
দেশের সরকারি সব সংস্থা এটা নিয়ে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ ও বাকি অংশ পড়ুন...












