নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্য কোনও দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনও কারণ নেই। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। দেশকে বাঁচাতে ছোট-বড় সব দলকে আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গা থেকে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে রাজনীতিকে ধ্বংস কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানম-িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ আমাদের নিশ্চিত করেছে, এমপি আনার খুন হয়েছেন। তবে তদন্ত শেষে সব কিছু জানাবে বলে জানিয়েছে।
মন্ত্রী বলেন, এমপি আনারের হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বাংলাদেশি।
তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে চলমান ১০ম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের সাইডলাইনে কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ এবং নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচমন্ত্রী শক্তি বাহাদুর বাসনেতের বৈঠক হয়েছে।
গত মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ এবং নেপালের মধ্যে কৃষিখাতে পারস্পরিক সহযোগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। গত এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩৫ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে।
সোমবার (২০ মে) রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়-এসবের সাময়িক হিসাব তুলে ধরা হয়।
বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ওয়ার্কওভার কাজ শেষে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
গত মঙ্গলবার (২১ মে) রাতে গ্যাস উত্তোলন শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটির ওয়ার্কওভার কাজ সম্পন্ন করেছে। এ কূপটি থেকে প্রতিদিন ১৩-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানি বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
কৃষকের মুখে হাসি নেই। তারা বলছেন, এবার ধান উৎপাদনে খরচ পড়েছে বেশি। অথচ সেই তুলনায় বাজারে দাম নেই। তাদের লোকসান হবে।
এ চিত্র নীলফামারীর জেলার।
তরনীবাড়ী এলাকার কৃষক আব্দুল জলিল হোসেন বলেন, দুই বিঘা জমিতে ধান লাগিয়েছি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। বিক্রি হবে ৩৮ হাজার টাকার। ধানের দাম যদি বাড়তো তাহলে ধান চাষে পোষাতো। ধানের বাজার খারাপ। এ বাজারে ধান চাষ করে লাভ নেই।
শহরের মানিকের মোড় এলাকার কৃষক রজব আলী বলেন, বিদ্যুৎ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি- সবকিছুর দাম বাড়তি। অথচ ধানের সেরকম দাম নেই। এত অল্প লাভে ধান চাষ করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত এপ্রিল মাসে দেশে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন দুই হাজা ৪২৬ জন। এ ছাড়া এই মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত হন। আর আত হয়েছেন ৩৬ জন।
নৌপথে ছয়টি দুর্ঘটনায় আটজন নিহত ও ১০ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৭৩৩টি দুর্ঘটনায় ৭৬৩ জন নিহত এবং দুই হাজার ৪৭২ জন আহত হয়েছেন।
এ সময় ৩০৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৩২৮ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৪৪.৬৫ শতাংশ, নিহতের ৩৮.৭০ শতাংশ ও আহতের ২৪.৬৬ শতাংশ। এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গপোসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির আবহাওয়াবিদ এবং আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও বলছে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়াটাও অস্বাভাবিক নয়। যদিও ঘূর্ণিঝড়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
আর এবার যদি ঘূর্ণিঝড় হয়, তবে এর নাম হবে রেমাল। এই নাম ওমানের দেওয়া।
বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে আঞ্চলিক কমিটির একটি প্যানেল। তার নাম ডব্লিউএমও/এসকাপ প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় শব্দের গড় মাত্রা ১২০ ডেসিবেল। যা সহনীয় মাত্রার দ্বিগুণ। শুধু ঢাকা নয়, দেশজুড়েই শব্দের মাত্রা নিরাপদ মাত্রার চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ থাকছে। এতে দীর্ঘমেয়াদে শুধু শ্রবণশক্তি বা মনোযোগ কমে যাওয়াই নয়, ঝুঁকি বাড়ছে হৃদরোগেরও।
২০২২ সালে বিশ্বে শব্দ দূষণে শীর্ষে ছিল ঢাকা। যার গড় শব্দ মাত্রা ছিল ১১৯ ডেসিবেল। সম্প্রতি বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র জরিপে, ঢাকায় সর্বনিম্ন ৫৪.৮ ডেসিবেল ও সর্বোচ্চ ১২৭.৩০ ডেসিবেল শব্দমাত্রা রেকর্ড করা হয়।
জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. আবু হানিফ বলেন, শব্দ দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডাটাবেজে ইচ্ছাকৃত ঋণখেলাপির তথ্য জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) ১ জুলাইয়ের মধ্যে জুনের তথ্য রিয়েল টাইমে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তা তাৎক্ষণিক বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এর আগে গত ১২ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকিং খাতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের চিহ্নিত করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩০ জুনের মধ্যে অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ না করলে সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন।
ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে আলটিমেটাম দিয়েছে গণসংহতি আন্দোলন। আগামী ৩০ জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয় রাজনৈতিক দলটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক সংলগ্ন সমাবেশ থেকে এ আলটিমেটাম দিয়েছে গণসংহতি আন্দোলন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে। ফুকলা হয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গতকাল ১২ই যিলকদ শরীফ ছিলো সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ। এ উপলক্ষে দেশে বিদেশের বিভিন্ন স্থানে আশেকীন জাকেরীন মুহিব্বীনগন পবিত্র মিলাদ শরীফ ও বিশেষ তবারুক আয়োজন করেন। রাজধানী ঢাকা শহরের প্রায় ১২২ টি স্থানে এই মুবারক উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিনটি ছিলো একই সাথে, ঢাকা যাত্রাবাড়ীর পীর সাহেব হিসেবে মাশহুর, ফখরুল উলামা ওয়াল মাশায়েখ, তাজুল মুফাসসিরীন, শাহ সুফী মাওলানা আমাদের সম্মানিত দাদাপীর ছাহেব আলাইহিস সালাম উনার সুমহান বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
এই উপলক্ষে যাত্রাবাড়ী মুহম্মদিয়া খানকা শরী বাকি অংশ পড়ুন...












