নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে বিকেল ৪টার পর আগুন লাগে। বিকেল ৪টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
এ ঘটনায় ৫০ থেকে ৬০টি ঘর পুড়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, আগুনের ঘ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা চলে না উল্লেখ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলেন। কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করেন। কেউ কেউ বলেন বড় দুই দল। যারা দুই বড় দল বলবেন, তারা ভুল করেন। আওয়ামী লীগ মানুষের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। আর বিএনপির সময়ে সন্ত্রাসবাদ, সন্ত্রাসের সৃষ্টি হয়। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তারা মানুষকে কিছু দেয়নি। মানুষের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গোপালগঞ্জের কোটালীপাড়ার ভাঙ্গার বাকি অংশ পড়ুন...
খাগড়াছড়ি সংবাদদাতা:
বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে মগ লিবারেশন পার্টির ৫ সশস্ত্র সন্ত্রাসীসহ বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ, আইইডি সরাঞ্জামাদি উদ্ধার করেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর রাতে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যদের একটি দল মানিকছড়ি উপজেলার বটতলী দক্ষিণ কাঞ্চনগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিন্ধুকছড়ি জোনের মানিকছড়ি সাব জোনের আওতাধীন বটতলী এলাকার রমজান আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মূল্যস্ফীতির চাপ মোকাবিলা, নিজেদের সক্ষমতা বাড়ানো ও চলমান বিশ্ব পরিস্থিতিতে বাণিজ্যে টিকে থাকতে জ্বালানির মূল্য এখনই সমন্বয় না করে আরো কিছুদিন ভর্তুকি চান দেশের এলিট শ্রেণির ব্যবসায়ী ও উদ্যোক্তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মুক্ত আলোচনায় সংগঠনটির নেতারা এসব কথা তুলে ধরনে।
এমসিসিআই সভাপতি বলেন, মূল্যস্ফীতির চাপের মধ্যে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) পরামর্শে সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে জ্বালান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের প্রান্তিক খামারিরা আছেন বড় বিপদে। সবকিছুর দাম বাড়ছে হু হু করে। তাল সামলাতে না পেরে লোকসানে পড়ে বন্ধ করে দিচ্ছেন খামার।
যশোরে দুই বছরে বন্ধ হয়ে গেছে ১৫৭৯টি মুরগির খামার। দফায় দফায় খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের লোকসানের কারণেই বন্ধ হয়ে যায় এসব খামার। আবার এ খাতে শিল্প প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ থাকায় ছোট খামারিরা প্রতিযোগিতা করে টিকে থাকতে পারছে না বলে জানান তারা।
যশোর জেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে জেলায় মুরগির খামার ছিল ২ হাজার ৭২৩টি। এর মধ্যে পোলট্রি ছিল এক হাজার ৪২৩ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা এক সপ্তাহ ধরে শীতকালীন ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বিদ্যুৎহীন এক কোটিরও বেশি ঘরবাড়ি-স্থাপনা। স্থগিত করা হয়েছে সাড়ে আট হাজারের বেশি ফ্লাইট। খবর এপির।
জরুরি সর্তকতার আওতায় ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিকো, লস এঞ্জেলসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বহাল থাকবে বৈরী পরিবেশ। রয়েছে ২৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
আশঙ্কা করা হচ্ছে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় রেকর্ড হতে পারে পাঁচ ফুটের বেশি তুষারপাত। যা বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে তুরস্ক। গত জুমুয়াবার দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকমে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। এগুলোতে ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। এতে করে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক বছরের মধ্যে ঘরবাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বিশে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি স্কুলের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শিশু-কিশোরসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্ট্রবেরি ম্যানশন বিভাগে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম নরিস স্ট্রিটের জেমস জি ব্লেইন স্কুলের বাইরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী।
ফিলাডেলফিয়া পুলিশ হামলায় মোট তিনজন জড়িত বলে সন্দেহ করছে। হামলার পর তারা একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে হামলার কারণ সম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই। দেশের মানুষ বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তি চায়।
গতকাল জুমুয়াবার রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, দীর্ঘকাল দেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। জমিদার ও রাজারা সাধারণ মানুষকে মানুষ বলেই গণ্য করেনি। এমন বৈষম্য ছিল সাধারণ মানুষকে জুতা পায়ে হাঁটতে দেয়নি এমনকি গুরুত্বপূর্ণ সড়কেও সাধারণ মানুষকে হাঁটতে দেওয়া হতো ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘সরকারের সম্পর্কে মানুষের মনোভাব’ কী, সে বিষয়ে ‘স্পষ্ট ধারণা’ নিতে মন্ত্রীদেরকে পরিচয় গোপন করে ছদ্মবেশে বাসে চড়তে বা চায়ের দোকানে যেতে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি মনে করেন, বাসে বাসে চড়লে মন্ত্রীরা দুটি স্টপেজও যেতে পারবেন না। দোকানে কিছুক্ষণও টিকতে পারবেন না। তারা ‘অসুস্থ হয়ে যাবেন‘।
গতকাল জুমুয়াবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এই নেতা মন্ত্রীদেরকে এভাবে ‘বাদশাহ হারুন অর রশীদের’ ভূমিকায় দেখার আগ্রহের কথা বলেন। তিনি আরবে ইসলা বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনা বিভাগে চলতি মোসুমে মাত্র এক মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের এক সপ্তাহ বাকি থাকলেও সংগ্রহের এই চিত্র নাজুক। এতে আমন মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ধানের দাম বেশি থাকার কারণে কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ দেখাচ্ছে না। তবে, খাদ্য ঘাটতি মোকাবিলায় সরকারি কার্যাদেশের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের নির্ধারিত সময়ের পর মিল মালিকদের কাছ থেকে চাল আকারে সংগ্রহ করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিভাগের হাট- বাকি অংশ পড়ুন...












