ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে বাড়ি পুনর্গঠনের কাজ শুরু
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে তুরস্ক। গত জুমুয়াবার দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকমে ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। এগুলোতে ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। এতে করে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এক বছরের মধ্যে ঘরবাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের উচিত, বাড়ি নির্মাণে তাড়াহুড়া না করে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। ভূমিকম্প সহনীয় বলে দাবি করা কিছু ভবনও এবারের ভূমিকম্পে ধসে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, কয়েকটি প্রকল্পের জন্য টেন্ডার ও চুক্তি সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেন, নিরাপত্তা প্রশ্নে কোনো আপস হবে না।
তুরস্ক কিছু নতুন বিধিমালাও জারি করেছে। এসব বিধির আওতায় বিভিন্ন কোম্পানি এবং দাতব্য সংস্থাগুলো অসহায় মানুষদের দেওয়ার জন্য নগরায়ণ মন্ত্রণালয়কে ঘরবাড়ি ও কর্মস্থল নির্মাণ করে দিতে পারে।
বিশেষজ্ঞরা বলেছেন, দ্রুত নির্মাণের বদলে কর্তৃপক্ষকে বাড়ির নিরাপত্তার বিষয়টি বেশি প্রাধান্য দিতে হবে। কারণ আগে যেসব বাড়ি ভূমিকম্প সহনীয় হিসেবে বিবেচনা করা হয়েছিল সেগুলোর বেশিরভাগ গত ৬ ফেব্রুয়ারি ধসে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)