ছদ্মবেশে গিয়ে মানুষের কথা শুনে ‘অসুস্থ হবেন মন্ত্রীরা’ -নজরুল
, ৪ঠা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯০ শামসী সন , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১১ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
‘সরকারের সম্পর্কে মানুষের মনোভাব’ কী, সে বিষয়ে ‘স্পষ্ট ধারণা’ নিতে মন্ত্রীদেরকে পরিচয় গোপন করে ছদ্মবেশে বাসে চড়তে বা চায়ের দোকানে যেতে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি মনে করেন, বাসে বাসে চড়লে মন্ত্রীরা দুটি স্টপেজও যেতে পারবেন না। দোকানে কিছুক্ষণও টিকতে পারবেন না। তারা ‘অসুস্থ হয়ে যাবেন‘।
গতকাল জুমুয়াবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির এই নেতা মন্ত্রীদেরকে এভাবে ‘বাদশাহ হারুন অর রশীদের’ ভূমিকায় দেখার আগ্রহের কথা বলেন। তিনি আরবে ইসলামি খিলাফতের পঞ্চম ওই শাসকের নামও উল্লেখ করেন।
বিএনপি নেতা বলেন, “বাসের মধ্যে মন্ত্রী সাহেবরা যেয়ে বসেন একদিন খলিফা হারুনুর রশীদের মত ছদ্মবেশ নিয়ে, শোনেন বাসের মধ্যে লোকেরা আপনাদের সম্পর্কে কী কথা বলে।
“আল্লাহর কসম, একটা-দুইটা স্টপেজের বেশি থাকতে পারবেন না বাসে। অসুস্থ হয়ে নেমে এসে পড়বেন যে, আল্লাহ বাঁচাও। যান বসেন কোনো গ্রামের চায়ের স্টলে, সেখানে কী বলে আপনাদের সম্পর্কে লোকজন। কিন্তু শুনবেন না আপনারা এসব।”
বাদশাহ হারুন রাতের আঁধারে ছদ্মবেশে নাগরিকদের পরিস্থিতি দেখতেন বলে প্রচার আছে। এর মধ্যে বহুল প্রচলিত একটি গল্প হল, এক রাতে একটি বাড়িতে যাওয়ার পর শিশুদের কান্না শুনতে পান তিনি। পরে জানতে পারেন, শিশুদের মা তার সন্তানদের প্রবোধ দিতে রান্না চড়ানোর ভান করেন। কিন্তু তাতে খাবার ছিল না, ছিল পাথর। পরে বাদশাহ সেই নারীকে সহায়তা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)