নিজস্ব প্রতিবেদক:
কম্বোডিয়ার রাজধানী নমপেনের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
কম্বোডিয়া থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, ফাঁদে বাংলাদেশি তারুণ্য কম্বোডিয়া থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, ফাঁদে বাংলাদেশি তারুণ্য
চাকরির আশায় কম্বোডিয়ায় গিয়ে দেশটির বিভিন্ন স্ক্যাম সেন্টারে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। পরে কম্বোডিয়া সরকার বিনা জরিমানায় দেশে ফেরার সুযোগ দিলে তারঠবাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোরহাট ইউনিয়নের কৃষক শতাব্দি রায় ১৬ কাঠা জমিতে কদু চাষ করেছেন। শুরুতে ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী হলেও এখন হতাশ তিনি। আগে প্রতিটি কদু ১০ থেকে ১২ টাকায় বিক্রি করলেও বর্তমানে খেত থেকেই বিক্রি করতে হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। এতে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
একই উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক শরিফুল ইসলাম প্রায় ৩০ কাঠা জমিতে কদু আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিদিন খেত থেকে প্রচুর কদু সংগ্রহ করা হচ্ছে। অটোতে করে স্থানীয় বাজারে আনার পর সেগুলো ট্রাকে তুà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নামের ভোটযন্ত্রটির অধ্যায় শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ নির্বাচনে যন্ত্রটি ব্যবহারের সিদ্ধান্ত থেকে সংস্থাটি সরে এলেও নানা জটিলতায় এটি ধ্বংস করার উপায় খুঁজে পাচ্ছিল না। তার ওপর গুনতে হচ্ছিল গুদাম ভাড়ার কোটি কোটি টাকা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কমিশন বৈঠকে ভোটযন্ত্রটি ধ্বংস করার সিদ্ধান্ত হয়েছে।
এ জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি। মামলা সংক্রান্ত বিষয় বা আইনি জটিলতা আছে, এমন নির্বাচনে ব্যবহৃত মেশিনগুলো রেখে বাকিগুলো ধ্বংস করার জন্য সিদ্ধঠবাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইবুরকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের লেপ, তোষক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ’র শর্তের কঠিন বেড়াজালে পড়তে যাচ্ছে সরকার। তারা সরকারকে মূল্য সংযোজন করের (ভ্যাট) ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের ছাড় ও অব্যাহতি ধাপে ধাপে তুলে দিতে চাপ দিচ্ছে। সেই সাথে ২০৩০ সালের মধ্যে একক ১৫ শতাংশ ভ্যাট হার চালুর শর্তারোপ করেছে।
ওয়াশিংটনে আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকেÑজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি দল এই পর্যায়ভিত্তিক ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বলে এনবিআরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাজস্ব খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরপি পরিবহনের একটি বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩২ জন যাত্রী। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টার সময় বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নয়জন ও হাসপাতালে নেয়ার পর পাঁচজন মারা গেছেন।
এদিকে ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের একই দিনে, অর্থাৎ ২০ অক্টোবর একই উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৪০ জনের বেশি যাত্রী।
সেদিন বিকেল সঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৪ বছর ধরে নির্মাণকাজ চালিয়েও চালু করা যায়নি দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) সড়ক। এই সময়ে ব্যয়ের অঙ্কও কম নয়; ২ হাজার ৮১১ কোটি টাকা। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি সড়ক প্রকল্পটির নির্মিত অবকাঠামো ভেঙে এটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সিদ্ধান্তের সমালোচনা করছেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা। তারা বলছেন এমন সিদ্ধান্তের পেছনে কারও কারও বিশেষ স্বার্থ রয়েছে।
প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণে চারটি বিকল্প বিবেচনায় নেয়া হয়েছিল। এগুলো হলো- প্রকল্পের কাজ শেষ করা, ফ্র্যাঞ্চাইজঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ওই বাড়ি থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে।
গত সোমবার মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বাড়িটিতে অভিযান চালায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত মাদকের আসর বসত। পাশাপাশি ডিজে পার্টিও চলত। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতো। পরে তথ্য পেয়ে অভিযান চালানো à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানোর ক্ষমতা চায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। তথ্য-প্রমাণ জোগাড়ে প্রয়োজনে প্রতিষ্ঠানের হিসাবের খাতাপত্র, কম্পিউটার ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করবে সংস্থাটি। নতুন এই বিধান যুক্ত করে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আইন, ২০১২’ সংশোধনের খসড়া প্রস্তুত করা হয়েছে।
গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশোধিত আইনের খসড়াটি প্রকাশ করা হয়। এই খসড়া আইনের ওপর সব ধরনের স্টেক হোল্ডারদের মতামত চাওয়া হয়েছে। এর ওপর এক মাস পর্যন্ত মতামত দেওয়ার সুযোগ র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।
পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তির বাড়ি ভাঙচুরের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের দাবিতে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চলতি বছরের ২৮ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নে মাদক ব্যবসার অভিযোগ তুলে নাজিরুল নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় এলাকাবাসী। এটি সেই ঘটনার দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলার পুরোনো দৃশ্যকে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, কুষ্টিয়ায় দরবার শরিফে হামলার পুরোনো দৃশ্যকে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য বলে প্রচার শনাক্ত করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, দেশে হিন্দুদের মন্দির ভাঙার দৃশ্য- এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি হিন্দুদের কোনো মন্দির ভাঙার দৃশ্ঠবাকি অংশ পড়ুন...












