বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে কমল ১৫ টাকা
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস তেলের দাম লিটারে ১৪ টাকা ৯০ পয়সা কমিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্য গ্রাহকদের কাছে প্রতি লিটার ফার্নেস তেল ৭১ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে। এর আগে প্রতি লিটার ৮৬ টাকা দরে বিক্রি করা হতো।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়েছে।
ফার্নেস অয়েল (এইচএফও)-এর মূল্য হার পুনর্র্নিধারণের জন্য বিপিসি ২০২৫ সালের ২০ জানুয়ারি কমিশনে প্রস্তাব দাখিল করে। এই প্রস্তাবের ধারাবাহিকতায় মেঘনা পেট্রোলিয়াম, স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল, যমুনা অয়েল কোম্পানি এবং পদ্মা অয়েল কোম্পানি ফার্নেস তেলের বিপণনে কোম্পানির বিপণন চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব কমিশনে জমা দেয়। এই প্রস্তাবগুলোর ওপর গত ২৯ জানুয়ারি কমিশন গণশুনানি গ্রহণ করে।
বিইআরসি জানায়, বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিপিসির ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য হার, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন চার্জ পুনর্র্নিধারণ করা হয়েছে।
বিইআরসি আরও জানায়, ফার্নেস অয়েল বিপণনে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল এর বিপণন চার্জ প্রতি লিটার শূন্য দশমিক ৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১ দশমিক ২০ টাকা পুনর্র্নিধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই-তিন মিনিট চেষ্টা করেও রক্ষা করা যায়নি ইয়াছিনকে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে কী আছে?
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দফা মেয়াদ শেষ, থমকে ঢাকা-শরীয়তপুর চার লেন প্রকল্প
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ থেকে চিৎকার করলেও গুরুত্ব দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)