বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষে (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী— ঘূর্ণিঝড় ‘চাম্পি’ ইতোমধ্যে ‘সুপার টাইফুনে’ পরিণত হয়েছে, যা চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়।
বৃহস্পতিবার এর তীব্রতা কিছুটা কমলেও ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ২২৭ কিলোমিটারের (১৪১ মাইল) বেশি। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ কিছুটা বেড়ে ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) হয়েছে, যা পুরো তাইওয়ানের অধিকাংশ এলাকাকে ঢেকে ফেলার à বাকি অংশ পড়ুন...
মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা দেশটির সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর টাইমস অব ইসরায়েলের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসি তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সিপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘এই ধারা বজায় থাকলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়বে। আমরা তাদের সতর্ক করছি।’
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের এক-পঞ্à বাকি অংশ পড়ুন...
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধের কারণে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেকে ভ্রমণ করতে যাওয়া প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টার দিকে অবরোধের কারণে পর্যটকবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। আলোচনার একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধকাঠবাকি অংশ পড়ুন...
বুকে তীব্র ব্যথা অনুভব করায় গতকাল বুধবার (২১ অক্টোবর) রাতে বিএনপির প্রভাবশালী এ মন্ত্রীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।
বাকি অংশ পড়ুন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, সফরের কূটনৈতিক বিষয় ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।
ইতিমধ্যে নজরুল ইসলাম গতকাল জাপানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে থেকে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।
গত ১৫ অক্টোবর পররাষ্ট বাকি অংশ পড়ুন...
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিড়ির বাজার নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাতে উপজেলার মর্নেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়ায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর ছবুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফিজ, আকিব ও নিবিড় বিড়ির মালিক এবং মর্নেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুর সঙ্গে ফ্রেশ বিড়ির মালিক রমজান আলী জিকুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঠবাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি স্কুলবাসের চালক অসুস্থ হয়ে পড়লে বাসে থাকা প্রায় ২০ শিশুকে রক্ষা করেন ২৭ বছর বয়সী ইব্রো আহমদ নামের এক মুসলিম যুবক। এ ঘটনার পর নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
মার্কিন এই সংবাদমাধ্যমটিকে আহমেদ বলেন, ‘আমি সত্যিই মনে করেছি, এটা আমার দায়িত্ব। তাছাড়া, এখানে শিশুদের জীবনের প্রশ্ন জড়িত। যদি আমার নিজের প্রাণও চলে যেত, তবুও এই কাজ সার্থক হতো।’ সোমবার ‘ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকো’ নামের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় পুর বাকি অংশ পড়ুন...
আটক মানবপাচারকারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমির (২২)। অন্যরা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মানবপাচারকারী আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওযà বাকি অংশ পড়ুন...
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করেছে। এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে। বাধা দিতে গেলে জমির মালিকদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী বলেন, এসব জমিতে তাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছে।
আরেক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর ব্যবসায় দেখা যাচ্ছে মিশ্র চিত্র। জ্বালানি তেল বিপণনকারী বেশিরভাগ কোম্পানি ভালো ব্যবসা করছে। মুনাফাও করছে মোটা অঙ্কের। তবে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খাতের কয়েকটি প্রতিষ্ঠান আছে লোকসানের চাপে।
লোকসানে থাকা এসব প্রতিষ্ঠানে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। এমনকি সম্পদের পরিমাণও কমে গেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
এ খাতের তালিকাভুক্ত ২৩টি কোম্পানি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের মুসলিম বিদ্বেষী মোদির বাসার কাছে অবস্থিত দিল্লির রেসকোর্স মসজিদ উচ্ছেদ ও সম্ভাব্য ভাঙার খবর ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটির ইমাম দাবি করেছেন, ৬ দিনের মধ্যে স্থাপনা খালি করার নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশের বিষয়টি এবং এর পেছনের পরিস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মসজিদটির ইমাম মাওলানা মোহাম্মদ হারুনের অভিযোগ, গত ৭ অক্টোবর মসজিদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে ৬ দিনের মধ্যে মসজিদ প্রাঙ্গণ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অল ইন্ডিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের মাছ, পানি ও তলদেশের মাটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। বিভিন্ন গবেষণায় মাছের নমুনা বিশ্লেষণে ক্ষুদ্র প্লাস্টিক কণা ও তন্তুর সন্ধান পাওয়ার পাশাপাশি পানি ও মাটিতেও এসব দূষকের উপস্থিতি মিলেছে। এতে হ্রদের পানির পরিবেশ, দেশীয় মাছের প্রজনন এবং খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানবদেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষকরা বলছেন, আতঙ্কিত না হয়ে প্লাস্টিক দূষণের উৎস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
চট্টগ্রাম ভেটেরিন বাকি অংশ পড়ুন...












