আল ইহসান ডেস্ক:
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দিনদুয়েক ধরে গোটা পশ্চিমবঙ্গে চলছে একনাগাড়ে বৃষ্টি। তাতে প্লাবিত হয়ে পড়েছে কলকাতা বিমানবন্দরসহ নগরীর বিভিন্ন এলাকা।
বৃষ্টি মাঝে মধ্যে থামছে ঠিকই, তবে বিরাম খুব বেশি নেই। পানি জমেছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। পানিবদ্ধতা দূর করতে সকাল থেকেই কাজ করছে পৌরসভার কর্মীরা। রাস্তার বিভিন্ন জায়গায় ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হচ্ছে। কোথাও জমে থাকা প্লাস্টিক সরিয়ে ফেলা হচ্ছে, যাতে পানি নামতে অসুবিধা না হয়।
অতিভারী এই বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ভারতে পাড়ি দিয়েছে শেখ হাসিনা। সেখানকার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় অবস্থিত হিন্দোন এয়ার ফোর্স বেজে অবতরণ করেছে তাকে বহনকারী উড়োজাহাজ।
যা দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এমনটাই বলেছে ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, শেখ হাসিনা খুব দ্রুতই লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের সূত্রমতে, বাংলাদেশ এয়ারফোর্সের সি-১৩০ বিমানে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই বিমানটি ভারতীয় এয়ার ফোর্সের সি-১৭ ও সি-১৩০জে বিমানের কাছাকাছি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রোহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিবিসির খবর, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বিবিসির স্থানীয় প্রতিনিধির বরাতে এ খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনা ‘নিরাপদ আশ্রয়ের’ জন্য দেশ ছেড়েছেন। সঙ্গে শেখ রেহানাও আছেন।
আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে।
এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজের দেয়া এক বক্তব্যই কাল হল শেখ হাসিনার। বক্তব্যের জেরেই বাড়লো আন্দোলনের গতি। সেই গতিতে সামনেই দাঁড়াতে পারলেন না তিনি। ছাড়তে হলো ক্ষমতা।
কোটাপ্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে ১৫ জুলাই থেকে।
প্রথমে আন্দোলন প্রতিহত করতে নামেন ছাত্রলীগ ও দলীয় সমর্থকরা। পরে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। নিহত হন ৩ শতাধিক মানুষ।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৪ জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
লাল টুকটুকে মরিচে সাজানো পুরো হাট। সূর্য ওঠার পর থেকেই হাটে আসতে শুরু করে মরিচ। নৌকা এবং ঘোড়ার গাড়িতে করে ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি, মোল্লারচর, খোলাবাড়ি, ফজলুপুর, এরেন্ডবাড়ি, উড়িয়া, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বকশিগঞ্জের কয়েকটি চর থেকে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা। এরপর শুরু হয় বেচাকেনার হাঁকডাক।
এটি গাইবান্ধার ফুলছড়ির শুকনো মরিচের হাটের চিত্র। এ উপজেলায় মরিচ চাষ বেশি হওয়ায় জেলার একমাত্র মরিচের হাট বসে এখানে। গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র সংল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে চলে যায় শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।
হাসিনা সরকারের পতনের পরই দেশজুড়ে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকে দেশের আপামর জনতা। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন স্থানের মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন রাস্তায়।
এর আগে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে ও সংসদ ভবনে প্রবেশ করেন।
এ সময় মানুষের শ্লোগানে মুখর ‘শেখ হাসিনা পলাইছে, বাংলাদেশ স্বাধীন হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এই ছাত্র নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। সেখানে ফ্যাসিবাদীদের দোসর-সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।
সমন্বয়কেরা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয়, সেই ব্যব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজার তাল আল হাওয়া এরিয়ার কমিউনিটি কলেজের নিকটে ১ ইসরাইলি সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গেট করেছে আল-কুদস ব্রিগেড স্নাইপার।
পূর্ব রাফাহ'র পূর্ব কবরস্থানের নিকটে, ১ ইসরাইলি সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড স্নাইপার। সন্ত্রাসী সেনাকে স্নাইপিং করে টার্গট করার তথ্য চিত্রও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড।
খান ইউনিসের পূর্বে ইসরাইলি সন্ত্রাসীদেরকে পরাজিত করার লড়াইয়ের সময়, "থাক্বিব" ব্যারেল বোম্বের বিস্ফোরণ ঘটিয়ে ইসরাইলি সামরিক যান ধ্বংসের তথ্যচিত্র প্রকাশ করেছে আল-কুদস ব্রি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের রামায় নজরদারি সরঞ্জামগুলোতে সরাসরি হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। লেবাননের এনএনএ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৮টায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগে লেবাননের মারজায়োন এলাকায় হামলা চালায় ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের বেইত হিলেল সেটেলমেন্টে দফায় দফায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লায় সেনাবাহিনীর সাঁজোয়া যানে উঠে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ফটকটি আটকে রাখতে দেখা গেছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় যান। সেখান থেকে আলেখারচর এলাকায় গিয়ে আবার ফিরে আসে। পেছন থেকে তাদের আক্রমণ করে আওয়ামী লীগের লোকজন। তাদের মুহুর্মুহু গুলিতে ছড়িয়ে-ছিটিয়ে যায় শিক্ষার্থীরা। তখন ক্যান্টনমেন্ট এলাকার ফটকে শিক্ষার্থী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব ফখরুল বলেছে, আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীয় খুনী শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সব রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষকসহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংবিধানের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আন্দোলনে গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এই পর্যবেক্ষণ দেন বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ।
হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছে, সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ ও জনসভা করার অধিকার রয়েছে। মানুষের জীবন সবচেয়ে দামি সম্পদ। মানুষের জীবন ও মর্যাদা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাক বাকি অংশ পড়ুন...












