আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
১০ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসে এ তথ্য জানান প্রবাসী প্রতিনিধি দলের সদস্য খালেদ সাইফুল্লাহ।
তিনি বলেন, রমনা জোনের ডিসির উদ্যোগে আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাই।
সেখানে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি দুবাই যাচ্ছেন। সে জন্য আজই আমাদের দাবির বিষয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
খালেদ সাইফুল্লাহ বলেন, পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কেন আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলছে না, তা নিয়ে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
প্রয়োজন হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হবে। যেহেতু তারা আমাদের কাছ থেকে সময় নিয়েছে, তাই আমরা আগামী ১০ দিন আমাদের আন্দোলন স্থগিত রাখছি। ১০ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
তাদের প্রধান ৩টি দাবি। সেগুলো হলো- প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশে পড়াশোনায় বড় পরিমাণের অর্থ চলে যাচ্ছে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ সার কারখানা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের অন্য কোম্পানিগুলোর চেয়ে ৫৯% বেশি দামে বিদ্যুৎ দিচ্ছে আদানি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাজার বছরের প্রাচীন মসজিদেও উচ্ছেদ নোটিশ পাঠালো ভারতের রেল বিভাগ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রক্সি দিয়ে সরকারি চাকরি: যোগ দিতে এসে ধরা ৪ জন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসার ছাদে আনার বাগান করে সফল আল আমিন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)