পুলিশ সংস্কার কমিশন:
১৫ বছরে পুলিশে অপরাধের শাস্তি পৌনে তিন লাখ
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পেশাদার বাহিনীর সদস্য হয়েও অপেশাদার কাজে জড়িয়ে গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রায় পৌনে তিন লাখ সাজা পেয়েছে। সাজা পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দুই লাখের কিছু বেশি। তাদের কেউ লঘুদ-, কেউ পেয়েছে গুরুদ-। অন্তর্র্বতী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন মনে করে, আচরণগত পরিবর্তনের জন্য শাস্তি দিয়ে পুলিশের এত সদস্যের মধ্যে শুধু ক্ষোভ সৃষ্টি করা হয়েছে।
পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত শনিবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
গত ১৫ বছরে বাংলাদেশ পুলিশের অভিযুক্ত সদস্যদের পদমর্যাদা ও অপরাধের মাত্রা অনুযায়ী কখনো পুলিশ সদর দপ্তর, আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় লঘুদ- ও গুরুদ- দিয়েছে।
পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময়ে পুলিশের বিভিন্ন পদের সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, ঘুষ, মানুষের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মামলা হয়েছে। সদস্যদের এমন কর্মকা- নিয়ে পুলিশ বাহিনীও বিব্রত। পুলিশের এমন সদস্যদের জবাবদিহির আওতায় আনতে ১৯৭৭ সালের ৩০ আগস্ট সিকিউরিটি সেল গঠন করা হয়। পরে ২০১২ সালে এটি ভেঙে ডিসিপ্লিন অ্যান্ড প্রোফেশনাল স্ট্যান্ডার্ড নামকরণ করা হয়।
২০২৪ সালের ৭ মে কাজের সুবিধার্থে ডিঅ্যান্ডপিএস ১ ও ২ শাখায় ভাগ করা হয়। যার দায়িত্বে থাকেন একজন ডিআইজি (উপমহাপরিদর্শক) ও একজন এআইজি (সহকারী মহাপরিদর্শক)। পুলিশ সদর দপ্তরের এই শাখা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, বাংলাদেশ পুলিশের বর্তমান সদস্যসংখ্যা ২ লাখ ১২ হাজার। বিভিন্ন অভিযোগে ২০০৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ লাখ ৬৮ হাজার ৭২১টি ঘটনায় পুলিশ সদস্যদের সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ ৪৫ হাজার ১৭১টি লঘুদ- ও ২৩ হাজার ৫৫০টি গুরুদ- দেওয়া হয়েছে। কখনো একটি অপরাধে একাধিক সদস্য শাস্তি পেয়েছেন। আবার কখনো একজন পুলিশ সদস্য একাধিক অপরাধে শাস্তি পেয়েছেন। ২০২০ সালে ২২ হাজার ৬২৩টি অপরাধে, ২০২১ সালে ২২ হাজার ১৮৬ টি, ২০২২ সালে ২৬ হাজার ১০৫ টি, ২০২৩ সালে ২৪ হাজার ৫৩৪টি অপরাধে পুলিশ সদস্যদের সাজা দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)