হত্যার আগে টর্চার সেলে ডিবির অমানবিক নির্যাতন
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০১ জুন, ২০২৫ খ্রি:, ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন নুরুজ্জামান জনি। তার পৈতৃক নিবাস খিলগাঁও তিলপাপাড়া। এলাকায় ছিল গোষ্ঠীগত প্রভাব। এ প্রভাবই কাল হয় জনির। দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিএনপির ডাকা আন্দোলন চলাকালে গ্রেফতার হন তিনি। প্রথমে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের টর্চার সেলে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন। সেদিন মধ্যযুগীয় কায়দায় বিএনপির আরও অনেক নেতাকর্মীকে নির্যাতন করে ডিবি পুলিশ। পরে সাজানো বন্দুকযুদ্ধে ১৬টি বুলেটবিদ্ধ হয় জনির শরীরে, যার ১১টিতে ঝাঁজরা হয় বুক। গুলিবিদ্ধ হয়ে ‘ও মাগো, মা, মা...বাঁচাও’ বলে আর্তনাদ করেন জনি। ঘটনার সময় বিচার চাওয়ারও সাহস পায়নি পরিবার। এ ঘটনার ১০ বছর পর মামলা করলেও তদন্তে কচ্ছপগতিতে অসন্তুষ্ট জনির পরিবার।
গত বছরের ২ সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলাটি বর্তমানে তদন্ত করছেন পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের এসআই শাহনাজ। তিনি বলেন, মামলাটি আমাদের কাছে এসেছে পাঁচ মাস আগে। যেহেতু বেশ আগের ঘটনা, ওইসময় কারা ছিল, কারা কী করেছিল, কে কোন পদে থেকে বিষয়গুলো পরিচালনা করেছে-এ বিষয়গুলো বের করার চেষ্টা করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)