নিজস্ব প্রতিবেদক:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। এটিকে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেয়া যাবে না। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদরাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার আইডিইবি মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য বলছে- ২০২৪ সালে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
গত বছর বাংলাদেশ ৩৮.৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এর আগের বছরের তুলনায় ০.২১ শতাংশ বেশি।
এই রপ্তানিমূল্য বিশ্ব বাজারের ৬.৯০ শতাংশ। ২০২৪ সালে বিশ্ব বাজারে পোশাক বিক্রি হয় ৫৫৭.৫০ বিলিয়ন ডলার। এক বছর আগে বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অংশ ছিল ৭.৩৮ শতাংশ।
ডব্লিউটিওর তথ্য অনুসারে, ২০২৪ সালে চীন শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ ছিল। বিশ্ব বাজারে এর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে আমন চাষে। পানির অভাবে কৃষকরা জমিতে চারা রোপণ করতে পারছেন না। কৃষকরা বলছেন, নষ্ট হচ্ছে বীজতলার চারাও।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক ছমির আলী বলেন, জুলাইয়ের শুরু থেকে আমরা জমিতে আমনের চারা রোপণ শুরু করি। কিন্তু এবার জমিতে পানি না থাকায় চারা রোপণ করা যাচ্ছে না।
তিনি জানান, ১২ শতাংশ জমিতে বীজতলা করেছেন, কিন্তু পানির অভাবে চারাগুলো দুর্বল হয়ে পড়েছে।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম জানা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে জটিল রোগীর সংখ্যাও। রোগীদের অনেককেই এখন রাখতে হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর বর্তমান ধরনকে ‘পরিবর্তিত’ উল্লেখ করে বিশেষ চিকিৎসা সহায়তার গুরুত্ব তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
তিনি বলেছেন, ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার মতো নেই- রোগের ধরন বদলেছে, অনেক রোগীর অবস্থাই দ্রুত জটিল হয়ে উঠছে। তাই বাড়ছে নিবিড় পরিচর্যার প্রয়োজন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুই উপজেলার ২০টি স্থানে ভাঙনে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। এতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দুর্গতদের অভিযোগ, বাঁধ ভাঙার ২৪ ঘণ্টা পার হলেও এখনো প্রশাসনের পক্ষ থেকে সহায়তা মেলেনি।
পরশুরাম ও ফুলগাজী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুইটি, অলকায় তিনটি, শালধর এলাকায় একটি, ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অফিস খোলার চিন্তা করছে সরকার। যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানায়, গত আগস্টে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
সে আরও বলেছে, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এখনই নয়; আরও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা, শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমে ছিল কাজ। এরইমধ্যে সব জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে, সেটিই এখন নগরবাসীর বড় প্রশ্ন।
চলতি বছরের জুনের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা। তবে সেই কাজ যে শিগগিরই শেষ হচ্ছে না, তা এখন দৃশ্যমান। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে, বেড়ে যায় খরচও।
প্রকল্পের বাজেটের সঙ্গে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একীভূতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ৭৩ হাজার ৪২২ কোটি টাকা। এটি ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের প্রায় সাড়ে ১৭ শতাংশ। এছাড়া খেলাপি ঋণের বিপরীতে ৩টি ব্যাংকে ৪০ হাজার ১০৫ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি তথা প্রভিশন ঘাটতি এবং ৪টি ব্যাংকে ৪৪ হাজার ২৯৫ কোটি টাকা মূলধন ঘাটতিও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, একীভূতকরণের উদ্দেশে চিহ্নিত শরিয়াহভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তামাকজনিত মৃত্যু ও তামাকের ব্যবহার কমাতে এবং তামাকমুক্ত সুস্থ জাতি গঠনে, তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগী ও শক্তিশালীকরণের দাবিতে সমাবেশ ও প্রতীকী কফিন র্যালি করেছে তামাক বিরোধী ১৭টি সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাবির টিএসসি এলাকায় আয়োজিত সমাবেশে এমন দাবি জানায় তারা।
এ সময় বক্তারা জানান, বাংলাদেশে ১৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারের হার ৩৫.৩ শতাংশ। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিদিন ৪৪২ জন মানুষ মৃত্যুবরণ করে, পঙ্গুত্ববরণ করে বছরে প্রা বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে মুহুরী এবং সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।
শহর ঘুরে দেখা যায়, টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন দেশের কোথাও না কোথাও সাপের কামড়ে কেউ না কেউ আহত হচ্ছেন, কিংবা প্রাণ হারাচ্ছেন। অথচ এখনও বাংলাদেশে নেই নিজস্ব উৎপাদিত অ্যান্টিভেনম, নেই উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা।
গত সোমবার (৭ জুলাই) সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে।
তথ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষ সাপে কামড়ের শিকার হন, যার মধ্যে গড়ে ৬ থেকে ৭ হাজারেরও বেশি মানুষ মারা যান শুধুমাত্র সময়মতো চিকিৎসা না পাওয়ায়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাকি অংশ পড়ুন...












