উত্তরাঞ্চলে বৃষ্টির অপেক্ষায় কৃষক, আমন চাষ ব্যাহতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় প্রভাব পড়েছে আমন চাষে। পানির অভাবে কৃষকরা জমিতে চারা রোপণ করতে পারছেন না। কৃষকরা বলছেন, নষ্ট হচ্ছে বীজতলার চারাও।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক ছমির আলী বলেন, জুলাইয়ের শুরু থেকে আমরা জমিতে আমনের চারা রোপণ শুরু করি। কিন্তু এবার জমিতে পানি না থাকায় চারা রোপণ করা যাচ্ছে না।
তিনি জানান, ১২ শতাংশ জমিতে বীজতলা করেছেন, কিন্তু পানির অভাবে চারাগুলো দুর্বল হয়ে পড়েছে।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, জুলাই মাসে আমরা মাঠে চারা রোপণ নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এখনো জমিতে হালচাষই করা হয়নি। তিন সপ্তাহ ধরে বৃষ্টি নাই। সময়মতো যদি চারা রোপণ না করতে পারি তাহলে ফলনও ভালো হবে না।
বৃষ্টির অপেক্ষায় না থেকে এক বিঘা জমিতে সেচ দিয়ে চারা রোপণ করেছেন রংপুরের মহিপুর এলাকার কৃষক আবদার হোসেন। জানান, এতে শুধু পানি সেচেই ১৫০০ টাকা অতিরিক্ত খরচ হয়েছে। তিনি আরও আট বিঘা জমিতে আমন লাগাতে চান।
'এভাবে খরচ বাড়লে লাভের মুখ দেখা কঠিন হবে,' বলেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রংপুর অঞ্চলের পাঁচ জেলাÍলালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও নীলফামারীতে চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২০ হাজার ৩৫০ হেক্টর জমিতে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ লাখ ১৭ হাজার ৬৭২ টন।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, 'বৃষ্টির অভাবে চারা রোপণে দেরি হচ্ছে। তবে জুলাই মাসজুড়ে আমন লাগানো যায়। সময়মতো রোপণ ও পর্যাপ্ত সেচ নিশ্চিত করা গেলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। '
তিনি জানান, বৃষ্টি না হলে বীজতলার চারাগুলো নষ্ট হতে পারে। তবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে, যা কিছুটা স্বস্তি আনতে পারে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পযর্বেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল জানায়, গেল তিন সপ্তাহ ধরে এ অঞ্চলে বৃষ্টিপাত নেই বললেই চলে। বিচ্ছিন্নভাবে দু-একটি এলাকায় বৃষ্টি হলেও তা সর্বোচ্চ ২ মিলিমিটার।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।