দেশে নিজস্ব অ্যান্টিভেনম উৎপাদন হয় না: সাপের কামড়ে প্রাণহানি বাড়ছে
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন দেশের কোথাও না কোথাও সাপের কামড়ে কেউ না কেউ আহত হচ্ছেন, কিংবা প্রাণ হারাচ্ছেন। অথচ এখনও বাংলাদেশে নেই নিজস্ব উৎপাদিত অ্যান্টিভেনম, নেই উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা।
গত সোমবার (৭ জুলাই) সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে।
তথ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ থেকে ৭ লাখ মানুষ সাপে কামড়ের শিকার হন, যার মধ্যে গড়ে ৬ থেকে ৭ হাজারেরও বেশি মানুষ মারা যান শুধুমাত্র সময়মতো চিকিৎসা না পাওয়ায়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি লিজেন আহম্মেদ প্রান্ত বলেন, বাংলাদেশে স্নেক বাইট চিকিৎসার অবস্থা অত্যন্ত করুণ। যেখানে চিকিৎসা মৌলিক অধিকার, সেখানে সর্পদংশন বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতা হতাশাজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোথাও অ্যান্টিভেনম নেই, জেলা হাসপাতালেও রোগীরা ফিরিয়ে দেওয়া হয়। এমনকি মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসার মান কাঙ্খিত নয়।
তিনি আরও জানান, ২০১৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ‘ভেনম রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করা হলেও আজও তা পরীক্ষামূলক ধাপে আটকে আছে। কার্যকর উৎপাদন হয়নি, নেই কোনো জাতীয় পরিকল্পনা। যদি উদ্যোগটি সফল হতো, তাহলে দেশীয় প্রজাতির বিষধর সাপের জন্য উপযোগী অ্যান্টিভেনম দেশের মাটিতেই তৈরি হতো।
বর্তমানে সরকার শুধুমাত্র একটি বেসরকারি প্রতিষ্ঠান ইনসেপ্টার ভারতীয় অ্যান্টিভেনম আমদানির ওপর নির্ভর করছে। সংগঠনের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে যেমন রাসেলস ভাইপার, মনোকল্ড কোবরা, ব্যান্ডেড ক্রেইট, গ্রিন পিট ভাইপারসহ ভিন্ন গঠনবিশিষ্ট বিষধর সাপ রয়েছে, তাদের বিষের গঠন ভারতের সাপের চেয়ে আলাদা হওয়ায় ভারতীয় অ্যান্টিভেনম অনেক সময় কার্যকর হয় না। এই বৈজ্ঞানিক অসামঞ্জস্যই বহু মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের সরকারি হাসপাতালে যে পরিমাণ অ্যান্টিভেনম সরবরাহ করা হয়, তা চাহিদার মাত্র ২০ থেকে ২৫ শতাংশ। আবার সংরক্ষণের সঠিক অবকাঠামো না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। রাজশাহী, যশোর, মেহেরপুর, বরিশাল, কুষ্টিয়া ও সিলেট অঞ্চলে সাপের কামড়ের হার বেশি হলেও সেখানেও নেই পর্যাপ্ত চিকিৎসা বা রেফারেল ব্যবস্থা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)