নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ।
তবে প্রতিবাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সাধারণ শিক্ষার্থীদের’ নামে অনুষ্ঠিত মিছিলে উচ্চারিত নানা সেøাগান রাজনৈতিক মহলের দৃষ্টি কেড়েছে। এসব মিছিলের সেøাগানে বিএনপিকে আক্রমণ করা হয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে সেøাগান দেওয়া হয়- ‘ বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডল বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশের কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছে এবং সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের আগস্টে হাসিনার সরকারের পতনের পর অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী ভারত চলে যায়। কিছুদিন পর অধ্যক্ষ বাড়ৈ দেশে ফিরলেও তা বাকি অংশ পড়ুন...
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুর ও আশপাশের কিছু এলাকায় কাঁঠালের বিচি সংগ্রহ করে বাজারজাত করছেন অনেক ব্যবসায়ী। তারা দলবেঁধে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁঠাল বিচি সংগ্রহ করেন। পরে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করেন। এতে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।
পুষ্টিবিদরা বলছেন, কাঁঠালের বিচি মানবদেহের জন্য খুবই উপকারী। বিচিও কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, জিংক, কপারের ভালো উৎস।
গাজীপুরকে বলা হয়ে থাকে কাঁঠালের রাজধানী। স বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪ হাজার ৩৪৫ জন। এরপর মাত্র একমাসে অর্থাৎ জুনের ৩০ দিনে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫১ জনে। অর্থাৎ আগের ৫ মাস মিলে যত জন ভর্তি হয়েছিল জুনে এক মাসেই তার চেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই মাসে মৃতের সংখ্যাও অনেক বেশি। আগের ৫ মাসে মারা গেছে ২৩ জন আর এই এক মাসে মারা গেছে ১৯ জন। এছাড়া, জুলাইয়ের প্রথম ১২ দিনে মৃতের সংখ্যা ১৩-তে দাঁড়িয়েছে। অর্থাৎ মৃত্যুহার দিন দিন বাড়ছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজিরসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।
এসময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্র বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লাখনির বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ক্ষতিপূরণ না পেয়ে আবারও আন্দোলনে ফিরেছেন ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর কাজীপাড়া ও চৌহাটি গ্রামের বাসিন্দারা। জমি অধিগ্রহণ না করা পর্যন্ত খনি কর্তৃপক্ষের অবাধ প্রবেশ ঠেকাতে জমিতে লাল পতাকা টাঙিয়েছেন এলাকাবাসী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব পাশে ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের চৌহাটি ও বাঁশপুকুর কাজীপাড়ার মধ্যবর্তী জমিতে এ কর্মসূচি পালন করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চালকরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) চালকরা বিআরটিএর সামনে অবস্থান নেন। তাদের অবরোধের ফলে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষুব্ধ হন সাধারণ যাত্রীরা।
অবরোধকারীরা জানিয়েছেন, তারা সিএনজিচালকদের নির্দিষ্ট রুট নির্ধারণের দাবি জানিয়ে এই কর্মসূচিতে নেমেছেন। তাদের ভাষ্য, এর আগেও একাধিকবার বিআরটিএর কাছে দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষ বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
জুমার নামাজে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি করার কারণে অভিযুক্ত ইমামকে আঘাত করেছেন ব্যবসায়ী বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন গত শনিবার এ ঘটনা নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত জুমুয়াবার চাঁদপুর সদরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজে খুতবা ও আলোচনার সময় বিতর্কিত ইমাম নূর রহমান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘পিয়ন’ শব্দ ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনের ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-
ধারা ৬৪ : নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন। অর্থাৎ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন।
ধারা ৬৫ : অধিক্ষেত্র এলাকায় কাউকে গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে অনন্তকালব্যাপী মাহফিল মুবারক ও ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। গত ১৭ই মুহররমুল হারাম শরীফ ১৪৪৭ হিজরী সাইয়্যিদুনা মামদুহ হযরত মুরশিদ কিবলা আলাইহিস সালাম তিনি বাদ ইশা কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নছীহত মুবারক করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আজকে ৬ষ্ঠ দিনতো হয়ে গেলো। সামনে থেকে প্রতিযোগিতার তালিমে মজলিশে তাশাহুদ শরীফ, দুয়া মাছুরা, দরুদ শরী বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘চাঁদা না দেয়ায়’ পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে রাজধানীর পল্লবীতে একই কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত জুমুয়াবার বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।
চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নাম বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের শাজাহান তালুকদারের বাড়ির জাহাঙ্গীর আলমের স্ত্রী তার স্বামী ও ছেলের সহযোগিতায় ছাগলের খামারের আয় দিয়ে করেছেন গরু, হাঁস-মুরগি ও কবুতরের খামার।
একসময় তার স্বামী মূলত কৃষিকাজ আবার কখনো মাছ বিক্রি করে সংসার চালাতেন। কষ্ট করেই চলছিল তাদের সংসার। ছেলে-মেয়েও বড় হয়ে উঠছে। স্বামীর সহযোগিতায় নিজেও নিজেও কিছু একটা করে বাড়তি আয়ের চিন্তা করছেন কয়েক বছর ধরে। পরে ১৫ বছর আগে তার ভাই আক্তার হোসেনের কাছ থেকে একটি ছাগল কিনে আনেন। কয়েক মাসের মধ্যে ওই ছাগল বাচ্চা দেয় দুটি। কিছুদিন পর বাচ্চা বড় হলে বাকি অংশ পড়ুন...












