নিজস্ব প্রতিবেদক:
এক বছর ৬ মাস আগে বাতিল হওয়া দরপত্রে গোপনে ২১৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত খাবার বড়ি কেনার তোড়জোড় শুরু করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কার্যকর প্রতিযোগিতার অভাবে গত বছর ১৩ মার্চ এই দরপত্র বাতিল হয়। তবে হঠাৎ জেলা-উপজেলা পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেখা দেওয়ায় বাতিল হওয়া দরপত্রের ভিত্তিতে পছন্দের কোম্পানির কাছ থেকে খাবার বড়ি কেনার প্রচেষ্টা চলছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের ১০ তারিখে অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কার্যালয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন গোছানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমে উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- জেলা প্রশাসকদের প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ এবং মাঠ প্রশাসনের কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও মাঠ গোছানোর কাজ এগিয়ে রাখতে চায় সরকার, যাতে কাজটি সহজ হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, মাঠ প্রশাসন গোছানোর জন্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট প্রেস মালিকদের সিন্ডিকেট ভেঙে গেছে। দীর্ঘ দিনের পরিচিত আওয়ামী ঘরানার প্রেস মালিকদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কমিটি বাতিল করে গত ১৩ জুলাই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে আপাতদৃষ্টিতে প্রভাবশালী প্রেস মালিকদের আধিপত্যে কিছুটা হলেও চিড় ধরেছে। অবশ্যই কমিটি বাতিলের ঘোষণায় অনিয়মের জড়িত থাকা প্রেস মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা তাদের সমিতির নিজস্ব অফিসে (সিটি হার্ট ৫ম তলা, ৬৭ নয়াপল্টন ঢাকা) তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে।
তবে সরকারের এই সিদ্ধান্তে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এ সংখ্যা দুই হাজারে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তবে ভারতীয় কাউকে পুশইন করা হলে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে না। কারণ, ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ বিষযে অসন্তোশ প্রকাশ করেছে যে, ‘বাংলা ভাষাভাষী মানুষকে ভারত থেকে ঠেলে দেওয়া হচ্ছে। ’ এ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় রাজারবাগ পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে অনন্তকালব্যাপী মাহফিল মুবারক ও ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। গত ১৮ই মুহররমুল হারাম শরীফ ১৪৪৭ হিজরী সাইয়্যিদুনা মামদুহ হযরত মুরশিদ কিবলা আলাইহিস সালাম তিনি বাদ ইশা কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নছীহত মুবারক করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, তালিমী মজলিশে ছাত্ররা ঠিকমতো না থাকলে তাদেরকে বহিষ্কার করে দেয়া উচিত। এখনতো বাহিরেও পড়াশ বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
“যে ভাইকে জেল থেকে জামিনে বাহির কইরা নিজের ঘরে থাকতে দিছি, সেই ভাই আমার স্ত্রী-সন্তানকে মারল; আমি কেমনে মাইনা নেই। তারা তো কোনো দোষ করেনি। কেন আমাকে নিঃস্ব করে দিলি ভাই? আমি কাদের নিয়ে বাঁচব। ”
এভাবেই আহাজারি করে কথাগুলো বলছিলেন সন্তান ও স্ত্রী হারানো রফিকুল ইসলাম।
গতকাল সোমবার ময়মনসিংহের ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী এবং এই দম্পতির দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ভাড়া বাসার দুইটি কক্ষে স্ত্রী সন্তান ও অভিযুক্ত ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে বসবাস কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১০ আগস্ট আলোচিত এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। এ সময় মামলার গ্রেফতার ৪ আসামি এজলাসে উপস্থিত ছিলো।
এছাড়া আলোচিত এ মামলার পলাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বে তৈরি পোশাক রফতানিতে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। যদিও গত বছর বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ছিল ১ শতাংশেরও কম।
বিশ্বে তৈরি পোশাক রফতানিতে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। যদিও গত বছর বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ছিল ১ শতাংশেরও কম। অন্যদিকে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের প্রবৃদ্ধি ছিল ৯ শতাংশের বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির বাজারে ভিয়েতনামের পণ্য রফতানিতে ২০ শতাংশ শুল্কহার নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এ বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজনই বলে দেয় বিয়ে করাটা কত কঠিন হয়ে গেছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে করাটা সহজ করা উচিত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর এ অনুষ্ঠান আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, এখন প্রায় সবারই একটা করে সন্তান হচ্ছে। দুইটা মানুষের এক বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
বছরের পর বছর ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ এখন বাঁধ। প্রতি বছর মেরামত হলেও মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়ে দায় এড়িয়ে যায় সংশ্লিষ্টরা। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ কোটির বেশি টাকা গচ্ছা গেছে শুধু মেরামতেই। ২০২৪ এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারো একই দশা।
নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো জনপদে ঢুকছে পানি। গত ৭ জুলাই রাত থেকেই শুরু হয় এই ভাঙন। পানির প্রবল তোড়ে তছনছ হয় চারপাশ। চোখের নিমিষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দি হন ১১২টি গ্রামের হাজার হাজার মানুষ। পানি নেম বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত রোববার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত এই ঘটনার জেরে রোববার রাতে আফ্রিদির বসতঘরে জালাল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত-শাসিত কাশ্মীরে ফের আগ্রাসী কর্মকা- শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মূলত শহীদ দিবসের অনুষ্ঠান ঠেকাতে শ্রীনগরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তা ও এলাকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
১৯৩১ সালের উপনিবেশবিরোধী আন্দোলনের সময় শহীদদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে যোগদান ঠেকাতে মুখ্যমন্ত্রীসহ কাশ্মীরের প্রধান প্রধান নেতাদের গৃহবন্দি করে রাখে ভারতীয় কর্তৃপক্ষ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন বাকি অংশ পড়ুন...












